দিদি, আমিও বলছি জয় শ্রীরাম, এবার আমাকে গ্রেফতার করুন! মমতাকে চ্যালেঞ্জ মোদীর

দুদিন আগে মেদিনীপুরের রাস্তায় গাড়ি থামিয়ে জয় শ্রীরাম ধ্বনির প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুদিন আগে মেদিনীপুরের রাস্তায় গাড়ি থামিয়ে জয় শ্রীরাম ধ্বনির প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতার সেই ভূমিকার সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়লেন। সোমবার তমলুক ও ঝাড়গ্রামের সভা থেকে মোদী 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে চ্যালেঞ্জ ছোঁড়েন, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন দিদি।

দিদি, আমি বলছি জয় শ্রীরাম, এবার আমাকে গ্রেফতার করুন! মমতাকে চ্যালেঞ্জ মোদীর

মোদী বলেন, বিজেপি ফেসবুক পেজে একটি ভিডিও দেখেছি, যেখানে মমতা দিদি জয় শ্রীরাম ধ্বনি শুনে খুব রেগে গিয়েছেন। পরে সেইসব সদস্যদের গ্রেফতারও করা হয়েছে। মোদী বলেন, আমি জয় শ্রীরাম বলছি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। এরপর তিনি বাংলার জনগণের উদ্দেশ্যে বলেন, তৃণমূল শাসনের রাগ দেখুন।

উল্লেখ্য, শনিবার বিকেলে চন্দ্রকোনার রাজবল্লভপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় একদল জয় শ্রীরাম স্লোগান দেন। তখন কনভয় থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে আসেন। তিনি পলায়নরত যুবকদের উদ্দেশ্যে বলেন, পালিয়ে যাচ্ছিস কেন, আয়। এরপর পুলিশ য়েই যুবকদের গ্রেফতার করে।

ঝাড়গ্রামের একটি সমাবেশ থেকে মোদী বলেন, রামায়ণের মহান চরিত্র রামকে অনুসরণ করে চলি আমরা। তাই আমরা জয় শ্রীরাম স্লোগান দিই। আর সেই জয় শ্রীরাম স্লোগানকেই ভয় পায় তৃমমূল কংগ্রেস। দিদি জয় শ্রীরাম স্লোগানকে গালি মনে করছেন, আর রামায়ণ ও মহাভারত নিয়ে অপমানজনক মন্তব্য করছে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। উল্লেখ্য, তিনি বলেন, রামায়ণ ও মহাভারত হিংস্রতায় ভরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+