বাংলায় তৃণমূল ১০ আসনও পাবে না! মোদীর চ্যালেঞ্জের পাল্টা মমতারও, জমজমাট তরজা
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার বাংলা থেকে ১০টা আসনও জিততে পারবে না। ঝাড়গ্রামের সভা থেকে নরেন্দ্র মোদী সাফ করে দেন এবার কেন্দ্র শুধু মোদী সরকার ফিরছে না, বাংলাতেও এবার বিজেপি সিংহভাগ আসনে জিতবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার বাংলা থেকে ১০টা আসনও জিততে পারবে না। ঝাড়গ্রামের সভা থেকে নরেন্দ্র মোদী সাফ করে দেন এবার কেন্দ্র শুধু মোদী সরকার ফিরছে না, বাংলাতেও এবার বিজেপি সিংহভাগ আসনে জিতবে। দু-অঙ্কে পৌঁছতে পারবে না তৃণমূল কংগ্রেস। দিদির সঙ্গীরাও ভয়ে আছেন। তাই উদভ্রান্ত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। প্রতিদিন আমার সভায় ভিড় দেখে মমতার রাতের ঘুম উড়ে গিয়েছে। মাথা খারাপ হচ্ছে। তাই, রোজ আমাকে গালি দিয়ে যাচ্ছে। মোদী আরও বলেন, ভয় মমতাদিদির পিছন ছাড়বে না। এই ভয়ও জানিয়ে দিচ্ছে তৃণমূল এবার হারছে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ভোটের পরই চিটফান্ড মামলায় অপরাধীদের শাস্তি দেওয়া হবে। এবারও মোদী সরকার আসছে দেখে তাই দিদি ভয়ে কাঁপছে। দিদির মতো অন্যান্যরাও ভয়ে কাঁপতে শুরু করেছে। আর সবাই মোদীকে ভয় পায় বলেই, মোদী সরকার হটাতে জোট বাঁধতে চেয়েছে। কিন্তু মানুষ সেই অনৈতিক জোটকে মানেনি। মানুষ তাঁর পক্ষেই মতদান করেছেন। ২৩ মে-র পরই স্পষ্ট হয়ে যাবে এবার সরকার গঠন করতে চলেছেন তাঁরাই।
এদিন মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ২৩ মের পর মিলিয়ে নেবেন, বাংলার মানুষ কাছে ছুঁড়ে ফেলে দেয়। বাংলায় তৃণমূল ৪২-এ ৪২ পাচ্ছেই। আপনি হারছেন। শুধু বাংলা থেকেই নয়, আপনি দিল্লি থেকেই বিদায় নেবেন। দেশের মানুষ সেই রায় দিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications