রাজ্যে এলেন মোদী! কর্মীদের পিঠ চাপড়ে বললেন, আচ্ছে সে কাম কিজিয়ে
রাজ্যে এসে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন আচ্ছে সে কাম কিজিয়ে।
রাজ্যে এসে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন আচ্ছে সে কাম কিজিয়ে। ওড়িশা যাওয়ার পথে কলাইকুণ্ডায় নেমেছিল প্রধানমন্ত্রীর বিমান। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলীয় নেতারা। সংবর্ধনা জানান প্রধানমন্ত্রীকে।

কলাইকুণ্ডায় বায়ুসেনার হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান, রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ, রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক সম্পাদক সৌমেন তিওয়ারি, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সম্পাদক সুখময় সতপথি এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য।
রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে পিঠ চাপড়ে বলেছেন, আচ্ছে সে কাম কিজিয়ে। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁকেও প্রধানমন্ত্রী একই কথা বলেছেন।












Click it and Unblock the Notifications