'চোট লাগে পাকিস্তানের আর দরদ হয় দিদির', শিলিগুড়ির হাইভোল্টেজ সভায় মমতাকে একহাত নিলেন মোদী
শিলিগুড়ির কাওয়াখালিতে মোদী পা রাখতেই এদিন 'মোদী .. মোদী' স্লোগানে ভরে যায় ময়দান।
শিলিগুড়ির কাওয়াখালিতে মোদী পা রাখতেই এদিন 'মোদী .. মোদী' স্লোগানে ভরে যায় ময়দান। প্রথমদফা ভোটের আগে উত্তরবঙ্গে মোদীর হাইভোল্টেজ সভা ঘিরে রীতিমত উত্তেজনা উৎসাহ দেখা যায় সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে। এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি পাকিস্তান ইস্যুতেও এদিন তৃণমূল সুপ্রিমোকে বেঁধেন মোদী।

পাকিস্তানের ঘরে ঢুকে মার!
মোদী এদিনের সভায় প্রশ্ন তোলেন ,'আমরা পাকিস্তানের ঘরে ঢুকে মেরে এসেছি। এতে আপনারা খুশি হয়েছেন কি? ' জবাবে উপস্থিত জনতা মোদীর সমর্থনে স্লোগান দেন। এরপরই মোদী বলেন,'মমতা বন্দ্য়োপাধ্যায় সহ বিরোধীরা এতে খুশি হয়নি'।

দরদ হয় দিদির
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে পাকিস্তানের বুকে এয়ারস্ট্রাইক নিয়ে মোদী মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানে চোট লাগলে দিদির দরদ হয়। মমতা প্রশ্ন তোলেন এয়ারস্ট্রাইক নিয়ে। পাশাপাশি প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এরকম অবস্থানের কারণ কী?

' দিদির যা ব্যথা হয়েছে পাকিস্তানের তা হয়নি'
এদিন মোদী তোপ দেগে বলেন,এয়ারস্ট্রাইক নিয়ে পাকিস্তানের যা যন্ত্রণা হয়েছে তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন মোদী। মোদী বলেন,'কাঁদার কথা কাদের, আর কাঁদছেন কারা!চোট ওখানে লেগেছে আর ব্যথা এখানে হচ্ছে। কলকাতায় বসে দিদি যতটা ব্যথা পেয়েছেন ,এতটা ইসলামাবাদ লাহৌরেও হয়নি।'

ইউপিএ কে তোপ পাক ইস্যুতে
এদিন পাকিস্তানের বিরুদ্ধে আগের ইউপিএ সরকার কোনও কার্যরকরী ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন মোদী। তিনি বলেন ইউপিএর আমলে রিমোটওয়ালা সরকার ছিল। রোজ জঙ্গি হামলা হত। এখনের সরকার জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে।












Click it and Unblock the Notifications