Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ভারতের প্রধানমন্ত্রীকে দিদি মানেন না,পাকিস্তানের পিএমকে নিয়ে গর্ব করেন',বাঁকুড়া থেকে তোপ মোদীর

' উনি আমার জন্য পাথর , থাপ্পড়ের কথা বলেন, .. আরে দিদি আমার তো গালিগালাজের অভ্যাস আছে..' এমন ভঙ্গিতে শুরু করেই একের পর এক বাক্যবাণে বাঁকুড়ার কমলাডাঙার প্রচার মঞ্চ থেকে মমতাকে তোপ দাগেন মোদী।

' উনি আমার জন্য পাথর , থাপ্পড়ের কথা বলেন, .. আরে দিদি আমার তো গালিগালাজের অভ্যাস আছে..' এমন ভঙ্গিতে শুরু করেই একের পর এক বাক্যবাণে বাঁকুড়ার কমলাডাঙার প্রচার মঞ্চ থেকে মমতাকে তোপ দাগেন মোদী। এদিন সকালে বাঁকুড়ার মাটিতে এই প্রচার সভার শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে মমতাকে নিশানায় রেখে তোপ দাগতে শুরু করেন মোদী।

'থাপ্পড়ের কথা বলেন মমতা'

'থাপ্পড়ের কথা বলেন মমতা'

এদিনের সভা মঞ্চে মমতার বিরুদ্ধেতোপ দেগে প্রথমেই বলেন, 'দিদি অসহায় বোধ করতে থাকায় আমায় পাথর, থাপ্পড়ের কতা বলছেন। আমি গালিাগালাজ হজম করতে অভ্যস্ত। তবে দিদি আরও ভয়ানক কাজ করছেন, তিনি সংবিধান মানছেননা। তিনি দেশের প্রধান মন্ত্রীকে মানছেন না। তবে পাকিস্তানের প্রধানমমন্ত্রীকে নিয়ে তাঁর বড্ড গর্ব।'

দিদির আহংকার

দিদির আহংকার

এদিনের সভা মঞ্চ থেকে মোদী ফের একবার ফণী ফোন বার্তার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অহংকারের অভিযোগ তোলেন। দাবি করেন, মমতা শুধু তাঁর ভাইপো আর তোলাবাজি নিয়ে ব্যস্ত। মমতা তাঁর রাজ্যে শিক্ষক ,চাষিদের কথা ভাবেন না। বাংলায় ঈশ্বরের পুজোয়ও মানুষ ভয়ে, আতঙ্কে করছেন।

মুখ্যমন্ত্রী দাদাগিরি

মুখ্যমন্ত্রী দাদাগিরি

এদিন মোদী অভিযোগ তেলেন, দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে , নেপথ্যে থেকে তিনি দাদাগিরি আর ক্ষমতায়ন চালিয়ে যাচ্ছেন। মোদীর দাবি, টিএমসির সরকারের আমলে চাষি থেকে শিক্ষক, সকলে চিন্তিত। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মোদী বলেন, মনরেগা থেকেও চলছে তোলাবাজি। পাশাপাশি বাঁকুড়াতে কয়লা মাফিয়াদের বিষয় নিয়ে যেমন এদিনের সভায় তোপ দাগেন মোদী, তেমনই চিটফান্ড থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+