Narendra Modi: মোদীর মুখে তৃণমূলের নতুন নাম, দুর্নীতি ইস্যুতে মমতার দলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
আরাগবাগের জনসভা থেকেই বঙ্গের রাজনীতিতে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দ্বিতীয় দিনে অমিত শাহের ৩৫-র আসনের লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গেলেম মোদী। বাংলায় ৪২ আসনেই পদ্মফুল ফোটানোর আহ্বান জানালেন মোদী। সেই সঙ্গে টিএমসি দলের নতুন অভিধানও খুঁজে বার করলেন মোদী।
নির্বাচন কমিশনের খাতায় টিএমসি দলের পুরো অর্থ তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার কৃষ্ণনগরের দলীয় জনসভা থেকে রাজ্যের শাসক দলের অন্য মানের কথা ঘোষণা করলেন মোদী। কৃষ্ণনগরের জনসভায় মোদী বলেন, 'তৃণমূলের মানে বদলে গেছে। তৃণমূলের মানে হল তু ম্যায় করাপশন হি করাপশন।' অর্থ্যাত মোদী বোঝাতে চাইলেন, 'তৃণমূলের অর্থ, 'তুমি, আমি আর দুর্নীতি'।'

তৃণমূলের বিরুদ্ধে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগ তুলে মোদী বলেন, ''মানুষের রেশন নিয়েও দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। বাংলায় 'স্কিমকে স্ক্যাম' বানিয়েছে তৃণমূল।''
একইসঙ্গে সমবেত জনতার সামনে মোদী বলেন, 'আপনারা একটা কাজ করবেন? আপনাদের গ্রামে গ্রামে যেতে হবে আগামী ১০০ দিন। প্রতি বাড়িতে যেতে হবে। গিয়ে বলতে হবে। মোদিজী আপনাদের প্রণাম জানিয়েছেন। আপনারা যাবেন তো আমার প্রণাম পৌঁছে দিতে?'
শুক্রবার বঙ্গ সফরের প্রথম দিনে তৃণমূলের অভিযুক্তদের নিয়ে আক্রমণ করেছিলেন।আরাগবাগের মোদী বলেছিলেন,'অপরাধ ও দুর্নীতির নতুন প্রকল্প তৈরি করেছে তৃণমূল। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশ্রয়ও দেয় তারা। শিক্ষক নিয়োগ,পুরনিয়োগ ও গরিবের রেশন নিয়েও দুর্নীতি হয়েছে রাজ্যে।'
শনিবারের ফের রেশন দুর্নীতি নিয়ে সরব হলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, 'এই তৃণমূল সরকার প্রতিটি স্কিমকে স্ক্যামে পরিণত করে দেয়। তবে মোদীর গ্যারান্টি, আগামী ৫ বছর ফ্রি রেশন দেবে। তবে তৃণমূল তাতেও নিজেদের স্টিকার লাগায়। রেশন চুরি করতেও তারা পিছ পা হয় না।'
বাংলায় ৪২ আসনেই পদ্মফুল ফোটানোর আহ্বান জানিয়ে একইসঙ্গে বঙ্গ নেতাদের চ্যালেঞ্জটা কয়েকগুণ বাড়িয়ে দিলেন মোদী। কারণ এতদিন অমিত শাহ ৩৫ আসনের কথা বলতেন। এবার মোদী টার্গেট বাড়িয়ে বললেন, 'এবার এনডিএ সরকার ৪০০ আসন নিয়ে সরকার গড়বে। বাংলায় ৪২টার মধ্যে ৪২টা কেন্দ্রেই পদ্মফুট ফোটাতে হবে।'












Click it and Unblock the Notifications