'যে যেমন কাজ করবে, সে বুঝবে'! নারদকাণ্ডের প্রথম গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী পার্থর
নারদাকাণ্ডে ২০১৬ সালের বাংলা কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল। বিধানসভা ভোটের আগে , তৃণমূলের একের পর এক দাপুটে নেতা সেই সময় ভিডিও ফুটেছে টাকা বেআইনি ভাবে নিতে গিয়ে ধরা পড়ে যান।
নারদাকাণ্ডে ২০১৬ সালের বাংলা কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল। বিধানসভা ভোটের আগে, তৃণমূলের একের পর এক দাপুটে নেতা সেই সময় ভিডিও ফুটেজে বেআইনি ভাবে টাকা নিতে গিয়ে ধরা পড়ে যান। সেই ঘটনায়, বর্তমান কলকাতার মেয়র ববি হাকিম, প্রাক্তন মেয়র শোভন চট্টপোধ্যায় থেকে আইপিএস অফিসার মির্জাকে দেখা যায়। আর এদিন সেই মামলায় মির্জার গ্রেফতারির পর প্রতিক্রিয়া দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়কে আইপএস মির্জার গ্রেফতারির বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ' যে যেমন কাজ করবে, সে বুঝবে'। এরপরই তিনি সাফ জানিয়ে দেন, 'আমি এসবের মধ্যে থাকি না'। তৃণমূল মহাসচিবের এমন বক্তব্য রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, তবে এই মামলায় জড়িত বাকি নেতাদের ,তথা বর্তমান সাংসদ ও মন্ত্রীদের ক্ষেত্রে সিবিআই কোন পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে গোটা বাংলা। মনে করা হচ্ছে, আগামী দিনে সারদার সঙ্গে নারদা মামলা নিয়েও কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।












Click it and Unblock the Notifications