Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্য-সিবিআই সংঘাত চরমে! মন্ত্রীর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে FIR কলকাতা পুলিশে

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের যে ভাবে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ! গ্রেফতারির দায়িত্বে থাকা ওই সিবিআই কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। তৃণমূলের তিন বিধায়ক এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই কলকাতা পুলিশের কমিশনার

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের যে ভাবে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ! গ্রেফতারির দায়িত্বে থাকা ওই সিবিআই কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। তৃণমূলের তিন বিধায়ক এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দেওয়া হয় তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে।

কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের

একদিকে যখন মন্ত্রী, বিধায়কদের গ্রেফতারি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে তখন এই চিঠি নয়া মাত্রা যোগ দেয়।

জানা গিয়েছে, কলকাতা পুলিশকে লেখা চিঠিতে মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আবেদন, এমন পরিস্থিতিতে আমার দলের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি, অবৈধভাবে এই গ্রেফতারির দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করুন।

জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীর এই চিঠিকে গুরুত্ব দিল কলকাতা পুলিশ। গড়িয়াহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর রুজু হল। ১৬৬, ১৬৬/এ, ১৮৮/৩৪ এবং ৫১ (বি) এই সমস্ত ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। খুব শিঘ্রই তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকদের ডাকা হতে পারে বলে খবর।

চন্দ্রিমা ভট্টাচার্য পুলিশের কাছে আবেদন করে বলেন যে, কোনওরকম গ্রেফতারি পরোয়ানা ছাড়াই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে বলপূর্বক আমাদের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতার করেছেন ওই আধিকারিকরা। এই চিঠির কপি পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও।

যিনি মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির পরেই ক্ষোভ উগরে দিয়েছেন। এই ঘটনার পরেই যদিও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন যে, ''ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। কারণ, কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল, কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নেওয়া হয়েছে কিনা। আদালত জানতে চাওয়ায় আমি বলেছিলাম, আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমাদের কাছে এ বিষয়ে সিবিআই কিছু জানতেও চায়নি। কোনও চিঠিও দেয়নি।''

একই সঙ্গে বিমানবাবু এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে রাজ্যের মন্ত্রীর লেখা চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে মোদী-শাহের বিরুদ্ধে। চিঠিতে অভিযোগ, 'পুরো ঘটনার পিছনে রয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাত। তাঁদের নির্দেশেই কাজ করছেন রাজ্যপাল।'

বিধানসভা ভোটে জিততে ব্যর্থ হয়েই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া উচিত ছিল বলেও উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের কাছে তৃণমূলের দাবি, যেসব আধিকারিকেরা এই তিন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করেছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এই অভিযোগকে এফআইআর হিসেবে ধার্য করার কথাও বলা হয়েছে। সেই মতো আজ বুধবার চিঠিকে অভিযোগ হিসাবে ধরে নিয়ে এফআইআর করল কলকাতা পুলিশ। অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত বিজেপি-র দুই বিধায়ক মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন চন্দ্রিমাদেবী।

একই সঙ্গে অতিমারি পরিস্থিতিতে ফিরহাদের ভুমিকার কথা উল্লেখ করে চন্দ্রিমা লিখেছেন, 'করোনা মহামারির পরিস্থিতিতে কলকাতা প্রাক্তন মেয়র তথা বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থেকে তিনি জনমানসে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছিলেন, তাঁকেও কোনও গ্রেফতারি পরোয়ানা না দেখিয়েই বলপূর্বক গ্রেফতার করা হয়েছে'।

তবে এদিন যেভাবে সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করল কলকাতা পুলিশ তাতে আরও সংঘাত বাড়বে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+