নারদ কাণ্ডে মির্জা-রত্নাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি

ডেকে পাঠানো হয়েছে আইপিএস এসএমএইচ মির্জাকে। এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে।

নারদ কাণ্ডে আরও তৎপরতা বাড়াল সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ফের একবার ডেকে পাঠানো হয়েছে আইপিএস এসএমএইচ মির্জাকে। এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। এর আগে ইডির দফতরে রত্না হাজিরা দিয়েছেন। এদিন সম্ভাবনা রয়েছে মির্জা ও রত্নাকে মুখোমুখি বসিয়ে জেরার।

নারদ কাণ্ডে মির্জা-রত্নাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি

আগের দিন মির্জাকে জেরা করে বেশ কিছু তথ্য সিবিআইয়ের সামনে এসেছে। তার মধ্যে বয়ানে অসঙ্গতি পেয়েছে সিবিআই। আগের দিনের প্রশ্নের রেশ ধরেই নতুন প্রশ্নমালা নিয়ে মির্জার সামনে বসতে পারে সিবিআই। আইপিএস মির্জার বক্তব্যে আগের দিন সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

রত্নার পাশাপাশি রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকেও এই মামলায় ইডি ডেকে পাঠিয়েছে। ১৭ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। তবে শ্রেয়া বিদেশে রয়েছেন। আসতে পারবেন কিনা জানা নেই। তবে রত্নাদেবী হাজিরা দেবেন বলেই জানা গিয়েছে।

নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়কে এর আগে ইডি জেরা করেছে। সেই সূত্রে রত্নাকেও জেরা করেছে তদন্তকারীরা। কারণ শোভন চট্টোপাধ্যায়ের আর্থিক দিকটি নাকি তিনিই দেখভাল করতেন। এমনকী এই ঘটনায় ডেকে পাঠিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+