আদালতের সিদ্ধান্তই শিরোধার্য! ছ'ঘন্টা পর সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন মমতা

কেউ কিছু বুঝে ওঠার আগেই সকাল সকাল রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে।একই সঙ্গে গ্রেফতার করা হল বিধায়ক মদন মিত্র। গ্রেফ

কেউ কিছু বুঝে ওঠার আগেই সকাল সকাল রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে।একই সঙ্গে গ্রেফতার করা হল বিধায়ক মদন মিত্র। গ্রেফতার শোভন চট্টোপাধ্যায়ও।

আর তা নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। অভিযোগ, কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।

সকালে সিবিআই দফতরে পৌঁছে যান মমতা

সকালে সিবিআই দফতরে পৌঁছে যান মমতা

ফিরহাদ-সুব্রত মুখোপাধ্যায় সহ আরও দুই নেতার গ্রেফতারের খবর পাওয়া মাত্র নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞেস করেন তাঁর আসার কারণের বিষয়ে। তিনি বলেন, ''ওদের সঙ্গে দেখা করতে এসেছি।'' এরপরেই নিজাম প্যালেসের ১৫ তলার অফিসে চলে যান। কথা বলেন তৃণমূলের আইনজীবীদের সঙ্গে। আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনিন্দ রাউতকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সিবিআই আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে অনিন্দ রাউত বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এই গ্রেফতারিকে বেআইনি বলে মমতা বলেছেন। যত ক্ষণ না তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তিনি নিজাম প্যালেস ছাড়ছেন না। কার্যত সিবিআই দফতরে ধর্ণায় বসেন তিনি।

বাইরে শুরু হয় প্রবল বিক্ষোভ

বাইরে শুরু হয় প্রবল বিক্ষোভ

একদিকে সিবিআই দফতরে ধরনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে যত বেলা বাড়তে থাকে তত নিজাম প্যালেসের বাইরে ক্রমশ ভিড় বাড়তে থাকে। কয়েক হাজার অনুগামী ভিড় বাড়ান সিবিআই দফতরের বাইরে। যদিও একটা সময় পর কার্যত রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি বিচার করে অনলাইনের মাধ্যমে শুনানি করার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে। তবে আদালতে সওয়াল জবাব হয়। তবে বাইরের পরিস্থিতি বিচার করে ভার্চুয়ালের মাধ্যমে আদালতে আনা হয় অভিযুক্তদের।

৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী

৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী

একদিকে অনলাইনের মাধ্যমে শুনানি শেষ হতেই সিবিআই দফতর ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তিনি। নারদ মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আদালতই নেবে। বের হওয়ার সময় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্ন যান তিনি।

অভিষেকের আবেদন

অভিষেকের আবেদন

রাজ্যে নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পরেই বিজেপি ও রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি। এই পরিস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এরই মধ্যে দলের কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়ে টুইট করলেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, সকলের কাছে অনুরোধ রাখছি আইন মেনে চলুন এবং এমন কিছু করা থেকে বিরত থাকুন যা লকডাউনের বিধিনিষেধের পরিপন্থী হয়। বাংলা তথা বাংলার মানুষের স্বার্থেই এই বিষয়ে সচেতন থাকার অনুরোধ রাখছি। বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আইনগতভাবেই এই যুদ্ধের মোকাবিলা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+