Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাইকোর্টের শুনানিতে কেন আস্থা নেই রাজ্যের বিরোধী দলনেতার? নন্দীগ্রাম মামলায় লিখিত দেওয়ার নির্দেশ

নন্দীগ্রাম মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের শুনানিতে কেন আস্থা নেই রাজ্যের বিরোধী দলনেতার। বক্তব্য জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১লা ডিসেম্বর ফের নন্দীগ্রাম মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্

নন্দীগ্রাম মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের শুনানিতে কেন আস্থা নেই রাজ্যের বিরোধী দলনেতার। বক্তব্য জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১লা ডিসেম্বর ফের নন্দীগ্রাম মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।

আর তার আগেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের। সেই লিখিত আবেদন দেখার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বলে এদিন আদালত তাঁর পর্যবেক্ষণে জানায়। অর্থাৎ মামলা অন্যত্র সরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা হাইকোর্টে সময় চেয়ে আবেদন

কলকাতা হাইকোর্টে সময় চেয়ে আবেদন

এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে সময় চেয়ে আবেদন জানান শুভেন্দু অধিকারী। আইনজীবী মারফৎ এই আবেদন জানান। কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতার আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম সংক্রান্ত একটি বিচারাধীন মামলা রয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছানো হোক হাইকোর্টে মামলার শুনানি। মামলার শুনানিতে আদালত পুরো বিষয়টি দেখে। তবে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদনে কিছুটা ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কেন পিছিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আদালতের কাছে যুক্তি কি সে বিষয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে আদালত শুভেন্দুকে লিখিত আকারে কেন কলকাতা হাইকোর্টের উপর অনাস্থা সে বিষয়ে লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ।

নন্দীগ্রামে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির হয়ে প্রার্থী হন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু প্রথমে মমতা বন্দ্যোপাধায়ের জয় ঘোষণা করে দিলেও হঠাত করেই বদলে যায় ভোটের ফলাফল। গণনা নাকি শেষ হয়নি। সমস্যা হয়েছে। ফের গণনা শুরু হয়। আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকস ভোটে হারায় শুভেন্দু অধিকারী। আর এখানেই প্রশ্ন তোলে তৃণমূল! কেন এমন ঘটনা। ভোট গণনাতে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। আর এই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আর সেখানেও বিতর্ক তৈরি হয়।

একের পর এক বিতর্ক

একের পর এক বিতর্ক

প্রথমে মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। কিন্তু তিনি নাকি বিজেপিপন্থী। আর সেই কারনে তাঁর এজলাস থেকে মামলা সরানোর দাবি তোলা হয় তৃণমূলের তরফে। নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তীব্র বিতর্কের মধ্যে মামলা ছাড়েন তিনি। মামলা যায় বিচারপতি শম্পা সরকারের। একদিকে যখন এই মামলা হাইকোর্টে বিচারাধিন। তখন সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কর্টের দ্বারস্থ হয় শুভেন্দু অধিকারী।

মামলা পিছিয়ে যাওয়াতে অসন্তোষ প্রকাশ

মামলা পিছিয়ে যাওয়াতে অসন্তোষ প্রকাশ

নন্দীগ্রামে শুভেন্দু জয় কে চ্যালেঞ্জ করে মামলা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ৩ বিচারপতি শম্পা সরকার বেঞ্চে মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পিছোতে চেয়ে আবেদন শুভেন্দুর। হাই কোর্টে বিচারে অনাস্থা প্রকাশ করে তাঁরা ওই মামলাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদনও করেন। তবে বারবার মামলা পিছিয়ে যাওয়াতে অসন্তোষ প্রকাশ মমতা আইনজীবীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+