ধর্মঘটের দিন অনুপস্থিত! একদিনের বেতন কাটার নির্দেশিকা জারি করল নবান্ন

একদিনের বেতন কাটার নির্দেশ রাজ্য সরকারের! বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এমনকি সরকারি দফতরগুলিতে ধর্মঘটের পথেও হেঁটেছেন কর্মীরা। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে ধর্মঘটে সামিল হন তাঁরা। আর সেই ধর্মঘটে যোগ দেওয়ায় একদিনের বেতন কাটার নির্দেশ জারি করল নবান্ন।

একদিনের বেতন কাটার নির্দেশিকা জারি করল নবান্ন

আজ শনিবার নবান্নের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকা মেনেই একদিনের বেতন কাটা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেই তালিকা অর্থ দফতরের কাছে পৌঁছেও গিয়েছে।

অন্যদিকে আরও ১০ অফিসার নবান্ন থেকে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ছয়জন আধিকারিকের প্রত্যন্ত এলাকায় বদলি হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গ থেকেও বেশ কয়েকজন কর্মীকে কলকাতাতে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এহেন নির্দেশ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, রাজ্য সরকারের এহেন আচরণকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। তাঁদের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে সরকার। ধর্মঘট মৌলিক অধিকার। আর সেই অধিকার মেনে তাতে শামিল হওয়াতেই এই বদলি বলে দাবি আন্দোলনকারীদের।

যদিও রাজ্য সরকারের দাবি, বদলি নিয়ে কোনও বিতর্ক থাকা উচিৎ নয়। কারণ এটি রুটিন বদলি। অন্যদিকে বেতন কাটার নির্দেশকেও চ্যালেঞ্জ করতে চলেছেন আন্দোলনরত কর্মীরা। তাঁদের দাবি, সমস্ত আইন খতিয়ে দেখেই ধর্মঘটে সামিল হয়েছেন। ফলে একদিনেরও বেতনও কর্মীদের মিটিয়ে দিতে সরকার বাধ্য বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের।

বলে রাখা প্রয়োজন, রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘটে পদক্ষেপের কথা বলে বিজ্ঞপ্তি দিয়েছিল অর্থ দফতর। তাতে স্পষ্ট বলা হয়, ধর্মঘটের দিন সরকারি কর্মীরা কোনও ছুটি নিতে পারবেন না। এমনকি হঠাত ছুটি কোনও ভাবেই মঞ্জুর হবে না। শুধু তাই নয়, বিনা অমুনতিতে কেউ কাজে যোগ না দিলে তাঁর বেতন কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলেছে নবান্ন।

এমনকি কর্মজীবনের মেয়াদও এক দিন কমবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপরেও কোনও কর্মী কাজে যদি যোগ না দেন তাহলে প্রথমে তাঁকে শোকজের নোটিশ দিতে বলা হয়েছে বিভাগীয় প্রধানদের। তবে এক্ষেত্রে শোকজের জবাবের উপর নির্ভর করবে ছুটি মঞ্জুর করা হবে কি না। সেই অনুযায়ী শোকজ করা হয় কর্মীদের।

Recommended Video

ডিএ আন্দোলনকারীদের জব্দ করতে গিয়ে শোকজের চিঠি গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে!

এরপরেই বেতন কাটার নির্দেশ জারি হল। তবে আন্দোলনরত কর্মীরা এতে নৈতিক জয় দেখছেন। তাদের দাবি, সরকার অনেক কিছু হুঁশিয়ারি দিলেও আদৌতে কিছুই করে উঠতে পারেনি। তবে আজ থেকে আন্দোলনের গতি আরও বাড়বে বলে হুঁশিয়ারি কর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+