বহিস্কৃত সিপিএম সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের নম্রতার

নয়া বিতর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন বলে অভিযোগ করেছেন এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় ঋতব্রতর অর্ধনগ্ন ছবিও প্রকাশ করে দিয়েছেন অভিযোগকারিনী।

সিপিএম-এর বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন নম্রতা দত্ত। মঙ্গলবার বালুরঘাট থানায় এই অভিযোগ দায়ের করেন। সোমবারই নম্রতা দত্ত ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন মঙ্গলবারই তিনি ঋতব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

এফআইআর-এ বহিস্কৃত সাংসদের বিরুদ্ধে স্পষ্টতই ধর্ষণের অভিযোগ এনেছেন নম্রতা দত্ত। বালুরঘাটের কাঁঠালপাড়ার বাসিন্দা নম্রতা এফআইআর-এ দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত দিনের পর দিন তাঁর সঙ্গে সহবাস করেন। এমনকী, এই সব ঘটনা যাতে কেউ জানতে না পারে তার জন্য সাংসদ ঋতব্রত ৫০ লক্ষ টাকা দিতে চেয়েছিল বলেও এফআইআর-এ উল্লেখ করেছেন নম্রতা। দিন কয়েক আগে ঋতব্রত যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জোর করে ২.২৫ লক্ষ টাকা জমা করেছিলেন সে তথ্যও পুলিশের কাছে জমা করেছেন এই যুবতী।

ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+