বীরভূমে গণধর্ষণের ঘটনায় জড়াল তৃণমূল নেতাদের নাম

স্থানীয় সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে চৌহদ্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েত সদস্য হলেন অজয় মণ্ডল। সালিশি সভায় হাজির থেকে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসীকে খেপিয়েছেন বলে অভিযোগ উঠেছে অজয় মণ্ডলের বিরুদ্ধে। নিকটবর্তী গ্রাম বিক্রমপুরে তাঁর বাড়ি। সংবাদমাধ্যমকে এড়াতে তিনি গা ঢাকা দিয়েছেন। আর এক তৃণমূল নেতা দেবরাজ মণ্ডলের বিরুদ্ধেও উঠেছে ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কোনও রাজনীতিক নেতা এই ঘটনায় ভূমিকা পালন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications