Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা! যুক্ত হল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নাম

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নাম। এই শান্তিনিকেতনেই রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন। ভারতের তরফে বীরভূম জেলায় অবস্থিত এই স্থানের জন্য ইউনেস্কো ট্যাগ পাওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল।

কয়েকমাস আগে আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা ICOMOS ল্যান্ডমার্ক সাইটটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল। ফ্রান্স ভিত্তিক এই সংস্থা পেশাদার, বিশেষজ্ঞ, স্থানীয় কর্তৃপক্ষস কোম্পানি এবং ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত।

শান্তিনিকেতন

কলকাতার থেকে প্রায় দেড়শো কিমি দূরে অবস্থিত শান্তিনিকেতন এখন বিশ্ববিদ্যালয় শহর হিসেবে পরিচিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে জাতি-ধর্ম নির্বিশেষে যে কেউ এসে ঈশ্বরের ধ্যানে সময় কাটাতে পারেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে অফিসিয়াল ওয়েবসাইটে এমনভাবে জায়গার বর্ণনা দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তিনি মহর্ষি নামে পরিচিত ছিলেন। তিনি ভারতীয় রেনেসাঁর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বাংলার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের আচার্য।

২০১০ সালে প্রথমবার শান্তিনিকেতনের জন্য বিশ্ব ঐতিহ্য ট্যাগ পাওয়ার চেষ্টা হয়। ২০২১ সালে ফের একবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সহায়তায় প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয়। এরপর নতুন ডসিয়ার তৈরি করে ইউনেস্কোতে জমা দেওয়া হয়।

কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন জাতীয় শিক্ষানীতি ২০২০ শান্তিনিকেতনে নোবেল জয়ী শিক্ষার মডেল থেকে অনুপ্রাণিত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+