Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিএনবি কাণ্ডের জেরে ফাঁস 'অন্য' প্রতারণা! শিলিগুড়িতে রাতারাতি নাম বদল দোকানের

ইডি হানার আশঙ্কায় রাতারাতি নাম বদল হল গীতাঞ্জলি জুয়েলার্সের। শিলিগুড়িতে এই ঘটনায় তাজ্জব শহরবাসী। গীতাঞ্জলি জুয়েলার্সের নাম বদল করে করা হয়েছে পেরিওয়াল জেমস।

ইডি হানার আশঙ্কায় রাতারাতি নাম বদল হল গীতাঞ্জলি জুয়েলার্সের। শিলিগুড়িতে এই ঘটনায় তাজ্জব শহরবাসী। গীতাঞ্জি জুয়েলার্সের নাম বদল করে করা হয়েছে পেরিওয়াল জেমস।

পিএনবি কাণ্ডের জেরে ফাঁস 'অন্য' প্রতারণা! শিলিগুড়িতে রাতারাতি নাম বদল দোকানের

দোকান মালিক নরেশ পেরিওয়ালের দাবি, পিএনবি কাণ্ডের পর গীতাঞ্জলি ব্র্যান্ডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তিনি। যেহেতু গীতাঞ্জলির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই , তাই তিনি দোকানের নামও পাল্টে ফেলেছেন, দাবি করেছেন ওই ব্যবসায়ী। যদিও, স্থানীয় অনেকেরই অভিযোগ চুক্তি ছাড়াই গীতাঞ্জলি নাম ব্যবহার করে ভুয়ো কারবার চালাচ্ছিলেন নরেশ পেরিওয়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে ফ্র্যাঞ্চাইজি নিয়ে শিলিগুড়িতে গীতাঞ্জলির শোরম খুলেছিলেন পেরিওয়াল। একটা সময়ে শুধু গীতাঞ্জলির গয়নাই সেখানে পাওয়া যেত। তবে গত কয়েক বছর ধরে অন্য ব্র্যান্ডের গয়নাও ওই দোকানে বিক্রি হত বলে জানা গিয়েছে।

পিএনবি প্রতারণা কাণ্ডে নাম জড়ানোর পর কলকাতা, নিউটাউন, দুর্গাপুর-সহ একাধিক জায়গায় শো-রুমগুলিতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময়ই ভীত হয়ে পড়েন নরেশ পেরিওয়াল। শিলিগুড়ির বিধান রোডে শহরের অন্যতম বড় ওই অলংঙ্কারের শোরুমের নামই পাল্টে যায় রাতারাতি। যদিও ঘটনাটি তা নয় বলেই দাবি করেছেন দোকান মালিক।

স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, এই নাম বদল থেকেই প্রমাণিত বড় সংস্থার নাম দিয়ে গয়না বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার ভয়েই সেই প্রতারণাও ফাঁস হয়ে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+