প্রার্থী হিসাবে ইশরাতের থেকেও এগিয়ে তিনি! এখন তাঁর বিজেপি-যোগই জল্পনায়

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। সেই কারণেই ভোট এগিয়ে এলেও প্রার্থী নির্বাচনে ধীরে চলার নীতি নিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ব।

নাটকীয়ভাগে ইশরাতকে বিজেপিতে যোগ দেওয়ানোর পর এবার বিজেপির লক্ষ্য আর এক সংখ্যালঘু মহিলা। তিনিও তিন তালাকের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। সেই কারণেই ভোট এগিয়ে এলেও ধীরে চলার নীতিতে এগোতে চাইছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ব।

প্রার্থী হিসাবে ইশরাতের থেকেও এগিয়ে তিনি! এখন তাঁর বিজেপি-যোগই জল্পনায়

ইশরাতের পর বিজেপির টার্গেট ইশরাতের আইনজীবী নাজিয়া ইলাহি খান। রাজনৈতিক মহলে চরম জল্পনা, তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। এবং নাজিয়াকেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করাও হতে পারে। সূত্রের খবর, ইশরাত তিন তালাক বিরোধী মুখ হতে পারেন, নাজিয়া কিন্তু তুলনায় যোগ্যতর হবেন। কেননা ইশরাতের হয়ে সওয়াল করে নাজিয়ার জনপ্রিয়তাও এখন কম নয়।

তারপর নাজিয়া দীর্ঘদিন সমাজ উন্নয়নের কাজে যুক্ত। পিছিয়ে পড়া মানুষের জন্য, মুসলিম নারীদের জন্য তিনি লড়াই করেন। ফলে সংখ্যালঘু মুখ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি। দলের সংখ্যালঘু মুখ হিসেবে নাজিয়াকে তুলে ধরে তৃণমূলকে জবরদস্ত ধাক্কা দেওয়াই বিজেপির মূল লক্ষ্য। নাজিয়াকে দলে টানতে পারলে তৃণমূলকে ধাক্কা দেওয়া যাবে এই কারণেই, নাজিয়ার সঙ্গে তৃণমূলের সখ্যতাও রয়েছে।

নাজিয়াকে নেওয়ার ব্যাপারে বিজেপির অন্দরে কথাবার্তাও এগিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। উলুবেড়িয়ার নির্বাচনী জনসভায় একেবারে আত্মপ্রকাশ করানো হতে পারে প্রার্থীকে। এমনও হতে পারে, একেবারে সেখানেই দলীয় পতাকা তুলে দিয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করা হল। কিংবা দলীয় কার্যালয়ে কৈলাশ-মুকুল-দিলীপের উপস্থিতিতেও যোগ দেওয়ানো হতে পারে তাঁকে। আর প্রার্থী কে হবেন- সেই ব্যাপারটি নিয়ে রহস্য রাখতে চাইছে বিজেপি।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। তাই দীর্ঘদিন এই কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী করার একটা রেওয়াজ চলে আসছে। প্রায় ৪০ বছর এখানে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিই সাংসদ হয়েছেন। টানা ২৯ বছর সাংসদ ছিলেন সিপিএমের হান্নান মোল্লা। তারপর থেকেই ছিলেন তৃণমূলের সুলতান আহমেদ। এবারও সুলতানের অবর্তমানে তাঁর স্ত্রী সাজদা আহমেদ দলের প্রার্থী হয়েছেন। সিপিএম সাবিরউদ্দিন মোল্লাকে প্রার্থী করেছেন।

বিজেপিও এবার ঝুঁকছে সংখ্যালঘু প্রার্থীর দিকে। নাজিয়া অবশ্য প্রসঙ্গটি সু-কৌশলে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, 'আমি পিছিয়ে পড়া মহিলাদের জন্য কাজ করি। দীর্ঘদিন সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাকে কেউ যদি এই কাজের জন্য আরও বড় জায়গা দেন, আমি সেখানে যেতেই পারি। কিন্তু আমার লক্ষ্য থাকবে সেই একই- পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+