চাকরিপ্রার্থীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে পথে নাগরিক সমাজ! দুর্নীতির বিরুদ্ধে উঠল আওয়াজ
টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নামল নাগরিক সমাজ। গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলন করছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্নরা। বৃহস্পতিবার মধ্যরাতে সেই সমস্ত আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তুলে দেয় পু
টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নামল নাগরিক সমাজ। গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলন করছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্নরা। বৃহস্পতিবার মধ্যরাতে সেই সমস্ত আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তুলে দেয় পুলিশ। একেবারে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় টেট চাকরিপ্রার্থীদের।
আর এভাবে টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। এবার পথে নামল নাগরিক সমাজ।

ধর্মতলা থেকে মিছিল শুরু
পুলিশি নির্যাতনের প্রতিবাদে ধর্মতলা থেকে মিছিল শুরু করেন নাগরিক মঞ্চ। যেখানে প্রথমেই হাঁটতে দেখা যায় পবিত্র সরকার, বাদশা মৈত্র, তিলোত্তমা মজুমদার সহ একাধিক বুদ্ধিজীবীদের। ছিলেন অভিনেত্রী শ্রিলেখা মৈত্র সহ একাধিক জনপ্রিয় মুখও। একেবারে মিছিলের পিছনে হাঁটতে দেখা যায় বিমান বসু সহ একাধিক বাম নেতৃত্ব। কিন্ত্য মিছিলের পিছনে কেন? এই বিষয়ে বিমানবাবু বলেন, নাগরিক সমাজের মিছিলকে সমর্থন জানানো হয়েছে। কিন্ত্য এই মিছিলে কোনও রাজনৈতিক রঙ নেই। সাধারণ মানুষ তাঁদের প্রতিবাদ জানাচ্ছে। যেহেতু সমর্থন জানানো হয়েছিল সেই কারণেই পিছনে হাঁটা বলে জানিয়েছেন বিমান বসু। তবে এই মিছিলের কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছেন সৌগত রায়।

স্কুলে কারা পড়তে যাবে?
এই মিছিলে অংশ নিয়ে শ্রীলেখা মিত্র বলেন, যারা আন্দোলন করছিলেন তাঁরা কি অপরাধ করে ফেলেছিল? কিন্ত্য অধিকার নিয়ে কেউ কথা বলুক উনি তো তা চান না। আর তাই তুলে দেওয়া হয়েছে। আগামিদিনে এই মন্ত্রিসভাকে উৎখাতের ডাক দিয়েছেন শ্রীলেখা। অন্যদিকে রাজ্যে দুর্নীতি চলছে। আর তা স্পষ্ট বলে মন্তব্য বাদশা মৈত্র। শুধু তাই নয়, যাঁদের টাকা দিয়ে চাকরি দেওয়া হল তাঁরা যে স্কুলে পড়াবে সে স্কুলে কারা পড়তে যাবে?" প্রশ্ন বাম ঘেঁষা বুদ্ধিজীবীর।

টিচার্স শেলের উদ্যোগে প্রতিবাদ মিছিল
অন্যদিকে বিধাননগরে টেট চাকরিপ্রার্থী শিক্ষকদের ওপর পুলিশি জুলুমের প্রতিবাদে আজ বিজেপির রাজ্য দপ্তর থেকে টিচার্স শেলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়। গান্ধী মূর্তির উদ্দেশ্যে রওনা হলে মেডিক্যাল কলেজের সামনে পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ। এমনকি মিছিলে থাকা কর্মীদের পুলিশ ধরপাকড় শুরু করে দেয় বলে অভিযোগ। যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় পিন্টু পারুই সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বাড়ছে ক্ষোভ
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, রাতের অন্ধকারে পুলিশ চোরের মতো আন্দোলনকারীদের তুলে দিল। এটা ঠিক নয়, প্রতিবাদ তো জানাতেই হবে বলে মন্তব্য শিক্ষাবিদের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চাপ বাড়ছে সরকারের উপর। যদিও এই বিষয়ে আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যা বলার ব্রাত্য বসু বলবেন। কিন্ত্য এই বিষয়ে একেবারে স্পিকটি নট তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications