কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের

কেরলের বন্যায় মৃত্যু হল নদিয়ার যুবকের। নদিয়ার নাকাশিপাড়ার চৌমুহাগ্রামের যুবকের নাম দিলওয়ার মল্লিক। কেরলের কোঝিকোডে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিল।

কেরলের বন্যায় মৃত্যু হল নদিয়ার যুবকের। নদিয়ার নাকাশিপাড়ার চৌমুহাগ্রামের যুবকের নাম দিলওয়ার মল্লিক। কেরলের কোঝিকোডে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিল।

কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের

শনিবার বিকেলে বাড়িতে ফোন করে খবর দেন দিলওয়ারের বন্ধুরা। এলাকায় শোকের ছায়া। আশপাশের এলাকা থেকে আরও যাঁরা কেরলে গিয়েছিলেন, তাঁদের পরিবারেও উৎকণ্ঠা।

বাবা অসুস্থ। উচ্চমাধ্যমিক পাশ করার পর আর বসে না থেকে নদিয়ার নাকাশিপাড়ার চৌমুহা গ্রামের দিলওয়ার মল্লিক গিয়েছিল কেরলে, নির্মাণ শ্রমিকের কাজ করতে। দরিদ্র পরিবারের মুখে হাসি আনতে। এপ্রিল কেরল গিয়েছিল দিলওয়ার। আর বুধবার শেষ কথা হয়েছিল মায়ের সঙ্গে, পরিবারের সঙ্গে। জানিয়েছিল চারিদিকে জলে ভাসছে। এরপর থেকে উৎকণ্ঠায় ছিল দিলওয়ারের পরিবার। দুদিন তার আর কোনও কথা হয়নি তার সঙ্গে। তবে শনিবার মৃত্যু সংবাদ জানিয়ে ফোন করে বন্ধুরা।

বন্ধুরা জানিয়েছে, ঠিকাদারের চাপেই কাজে যোগ দিতে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ফেরা হয়নি। কাজে যাওয়ার সময় হড়পা বানে ভেসে গিয়েছে সে। সংবাদ মাধ্যমকে বন্ধুদের কথাই জানিয়েছেন দিলওয়ারের মা।

এদিকে, কেরলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খারাপ আবহাওয়ার জেরে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+