শ্রমিক অসন্তোষে ফের বন্ধ নৈহাটির নদিয়া জুট মিল, কাজ হারালেন ২৫০০ শ্রমিক

আবারও বন্ধ এক জুটমিল। কাজ হারানোর সেই চিরাচরিত চিত্র রাজ্যে। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার নৈহাটির নদিয়া জুটমিল।

উত্তর ২৪ পরগনা, ৩১ জানুয়ারি : আবারও বন্ধ এক জুটমিল। কাজ হারানোর সেই চিরাচরিত চিত্র রাজ্যে। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার নৈহাটির নদিয়া জুটমিল। এই মিলে অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করা হয় এদিন। ফলে কাজ হারালেন অন্তত ২৫০০ শ্রমিক।

কিন্তু কেন বারবার জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে? কেন কাজ হারাতে হচ্ছে শ্রমিকদের? এবার অভিযোগ উঠেছে খোদ শ্রমিকদের বিরুদ্ধেই। অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরেই বন্ধ হয়ে গেল নদিয়া জুটমিল। শ্রমিকদের পাল্টা অভিযোগ, দু'টি শিফটে কাজ হয় জুটমিলে। 'এ' শিফটর শ্রমিকদের 'বি' শিফটে কাজে যোগ দিতে বলে কর্তৃপক্ষ। 'এ' শিফটে কাজ করানো হয় অস্থায়ী শ্রমিকদের দিয়ে।

শ্রমিক অসন্তোষে ফের বন্ধ নৈহাটির নদিয়া জুট মিল, কাজ হারালেন ২৫০০ শ্রমিক

অভিযোগ স্থায়ী শ্রমিকদের বসিয়ে অস্থায়ী শ্রমিক দিয়ে জুটমিল চলানোর অসাধু চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সেই ঘটনারই প্রতিবাদ করেন বলে দাবি শ্রমিকদের। এই প্রতিবাদকে কেন্দ্র করেই প্রবল বচসা বাধে। শ্রমিকরা উত্তেজিত হয়ে লেবার অফিসে ভাঙচুর চালান। উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। প্রতিবাদে সমস্ত বিভাগের কাজ কর্ম বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে যান শ্রমিকরা।

সোমবারের এই উত্তেজনা প্রশমিত হলেও, মঙ্গলবার সকালে কাজে এসে দেখেন মিল গেটে ঝুলতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। মিল কর্তৃপক্ষ এই ঘটান ইনেয় মুখ খুলতে রাজি হয়নি। এই নোটিশের জেরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ হয়ে যায় জুটমিলের। উল্লেখ্য নদিয়া জুটমিল গত ১২ জানুয়ারি বন্ধ হয়ে গিয়েছিল অর্থনৈতিক ঝামেলার জেরে। ১৬ জানুয়ারি তা খোলে। আবারও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+