হুমকি ফোনের জেরে অপসারিত নদিয়ায় জেলাশাসক

হুমকি ফোনের জেরে অপসারিত হলেন নদিয়ার জেলা শাসক।

হুমকি ফোনের জেরে অপসারিত হলেন নদিয়ার জেলা শাসক। সম্প্রতি নদিয়া জেলাশাসক পবন কাদিয়ানের হুমকি ফোন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাবকে। যার জেরে মঙ্গলবার তড়িঘড়ি অপসারণ করা হল নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ানকে।

হুমকি ফোনের জেরে অপসারিত নদিয়ায় জেলাশাসক

উল্লেখ্য, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ফোনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে শোনা যায় নদিয়ার জেলাশাসক পবন কাদিয়ান, ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাবকে কাজে যোগ না দেওয়া এবং দেরি হওয়ায় জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও উলঙ্গ করে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ।

এই অডিও ক্লিপ ভাইরাল করে দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এর পরেই তিনি নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগে নদীয়া জেলা শাসক পবন কাদিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দৃষ্টিগোচরের চেষ্টা করেন। এরপর নবান্নের স্বরাষ্ট্র কর্মী বিভাগ তদন্ত নামে। পরে তদন্তে অডিও ক্লিপটি সত্যতা প্রমাণ পাওয়ার পরেই মঙ্গলবার নদিয়ার জেলা শাসককে অপসারিত করা হয়।

সূত্রের খবর, আই এ এস অফিসার পবন কাদিয়ানীর এহেন আচরণে ক্ষুব্ধ একাধিক ডব্লিউ বি সি এস আধিকারিকরা। যদিও অপসারণের বিষয়ে নদিয়ার জেলা শাসক পবন কাদিয়ান এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে নতুন জেলা শাসক হিসাবে দায়িত্ব নেবেন হলদিয়ার সিইও বিভূ গোয়েল। প্রশাসন সূত্রের খবর এমনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+