মুখ্যমন্ত্রীর বিমানে কী হয়েছিল, কলকাতা বিমানবন্দরের অধিকর্তাকে চিঠি দিয়ে কারণ তলব নবান্নের

মুখ্যমন্ত্রীর বিমানে কী হয়েছিল, কলকাতা বিমানবন্দরের অধিকর্তাকে চিঠি দিয়ে কারণ তলব নবান্নের

বারাণসী থেকে ফেরার পথে বিমান বিভ্রাট হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ঘটনা নিয়ে এবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিল নবান্ন। কেন এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত চেয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টভিকে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট কাণ্ডের তদন্ত চালাচ্ছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট

বারাণসীতে উত্তর প্রদেশের ভোটের প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেখানে প্রচারে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাদ দেখা দেয়। বিমান হঠাৎ করেই আট হাজার ফুট থেকে নীচে নেমে যায়। কী করে এই ঘটনা ঘটল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী নিজে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাইলটের দক্ষতায় ১০ মিনিটের জন্য রক্ষা পায় পরিস্থিতি। তবে কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে আঙুল তুলেছেন সকলে।

নবান্নের চিঠি বিমান বন্দর কর্তৃপক্ষকে

নবান্নের চিঠি বিমান বন্দর কর্তৃপক্ষকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট কেন হল হল তার তদন্তের দাবি জানিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছ নবান্ন। বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভিকে চিঠি দিয়েছে নবান্ন। এবং পুরো ঘটনার তদন্তের অনুরোধ জানানো হয়েছে। যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট কাণ্ডের তদন্ত চালাচ্ছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।

এয়ার কন্ট্রোল নিয়ে সওয়াল মমতার

এয়ার কন্ট্রোল নিয়ে সওয়াল মমতার

গতকাল বিধানসভা অধিবেশনেও প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মরেই যেতাম অল্পের জন্য প্রাণে বেঁচেছি। মুখ্যমন্ত্রীর বিমান কোন রুটে আসবে তা আগে থেকেই জানা ছিল ট্রাফিক কন্ট্রোলের। তারপরেও কেন তাঁর যাত্রা পথ খালি রাখা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রা পথ ফাঁকা রাখল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী নিজে। তার পরেই সরাসরি বিমান বন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখে তদন্তের কথা জানিয়েছে রাজ্য সরকার।

কটাক্ষ বিরোধীদের

কটাক্ষ বিরোধীদের

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের তদন্ত দাবি করা নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হল কেন সিট বসিয়ে তা তদন্ত করা হোক। বারবার তাঁর বিমানের সঙ্গেই এই দুর্ঘটনা ঘটে বলে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। এর আগেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনা নিয়ে শোরগোল ফেলেছিল তৃণমূল কংগ্রেস। বারবার তাঁর সঙ্গেইএই ধরনের ঘটনা ঘটে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+