West Bengal Govt: কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী, দায়িত্ব বাড়ল রাজ্যের একাধিক মন্ত্রীর
West Bengal Govt: রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। গত লোকসভা নির্বাচনের পর থেকেই মন্ত্রিসভায় ব্যাপর রদবদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। জয়ও এসেছেন। সাংসদ হিসাবে কাজ শুরু করেছেন।
গত কয়েকদিন আগেই কারা মন্ত্রির পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। ফলে বেশ কিছু দফতর ফাঁকা হয়ে গিয়েছে। কাজে গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল (West Bengal Govt) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, নয়া রদবদলে একাধিক মন্ত্রীর দায়িত্ব বাড়তে চলেছে। যেমন দায়িত্ব বাড়ছে মানুষ ভূঁইয়ার। জল সম্পদ উন্নয়ন দফতরের পাশাপাশি এখন থেকে সেচ এবং জলপথ পরিবহন দফতরও তাঁকে সামলাতে হবে। অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী হলেন মহম্মদ গোলাম রব্বানী। আগে পরিবেশ দফতর ছিল তাঁর দায়িত্বে।
অন্যদিকে আরও দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, পরিসংখ্যান, এর পাশাপাশি নতুন পরিবেশ দফতরের দায়িত্ব তাঁর কাঁধেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যয়া। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরও তাঁকে চন্দ্রিমা ভট্টাচার্যকেদ দেখতে হবে।
অন্যদিকে দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয়'র। ইন্দ্রনীল সেনের সঙ্গে সংঘাতে পর্যটন দফতর হারাতে হয় তাঁকে। যদিও আইটি তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রি ছিলেন বাবুল। মন্ত্রিসভার রদবদলে এখন থেকে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দায়িত্বও সামলাতে হবে এই বিধায়ককে।
অন্যদিকে গত কয়েকদিন আগেই কারা দফতরের মন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। সেই দফতর যদিও নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনিই এই দফতরের কাজকর্ম দেখবেন বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই মন্ত্রিসভার রদবদলের ফাইল পাঠানো হয়। কিন্তু তা আটকে ছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সই করা ছিল বাকি। সম্প্রতি রদবদল সংক্রান্ত ফাইলে সই করেন রাজ্যপাল। পাঠিয়েও দেওয়া হয়েছে নবান্নে। আর এরপরেই মন্ত্রিসভা দবদলের নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েকমাসের মধ্যে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে।












Click it and Unblock the Notifications