বাংলাতেই তাহলে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? পরিস্থিতি বুঝে আগাম বৈঠক সেরে ফেলল নবান্ন
বাংলাতেই তাহলে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? পরিস্থিতি বুঝে আগাম বৈঠক সেরে ফেলল নবান্ন
ফের বাংলাতে ঘুর্ণিঝড়ের ভ্রকুটি! ক্রমশ বঙ্গোপসাগরে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে। যা ২৩ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। সেই মতো আগামী ২৪ অক্টোবর নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর মধ্যে ২৪ অক্টোবর কালীপুজো। ফলে আলোর উৎসবের দিন কিংবা তার পরে উপকূলে এই সাইক্লোন আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।

খোলা হচ্ছে কন্ট্রোল রুম
আর এই অবস্থায় আগেভাগে সতর্ক হচ্ছে নবান্ন। যদি সাইক্লোনের অভিমুখ বাংলার দিকে হয় তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? সেদিকে নজর রাখছে নবান্ন। ইতিমধ্যে নবান্নের তরফে বিশেষভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে একপ্রস্ত বৈঠক হয়েছে বলেও খবর। উপকূল এলাকা গুলিতে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন থেকেই সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা সহ একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

আগাম ব্যবস্থা নিতে চলেছে নবান্ন
অন্যদিকে একেবারে উৎসবের মরশুমে এই ঝড় আসতে চলেছে। বারাসত সহ বিভিন্ন যায়গাতে একেবারে ধুমধাম করে পুজো হয়। কয়েকশ মানুষ ভিড় জমান। সেখানে দাঁড়িয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। যেমন প্যান্ডেলগুলি যাতে শক্তপোক্ত হয় তা জেলা প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে। এমনকি জেলাশাসককে ময়দানে নেমে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশও নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে সব কিছু অবস্থা ভেবে এখন থেকেই আগাম ব্যবস্থা নিতে চলেছে নবান্ন।

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে!
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই দক্ষিণ আন্গামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছএ। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর শনিবার নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে ২৪ অক্টোবর নাগাদ। এরপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর নাগাদ ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে যেতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)।












Click it and Unblock the Notifications