মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে অর্ধদিবস ছুটি ঘোষণা, সোমবার কলকাতায় হবে শেষকৃত্য
মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে অর্ধদিবস ছুটি ঘোষণা, সোমবার কলকাতায় হবে শেষকৃত্য
রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছে। এদিনই তাঁর মরদেহ আনা হচ্ছে কলকাতায়। রবিবার রাতে পিস ওয়ার্ল্ডে থাকবে তাঁর মরদেহ। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। এদিকে মন্ত্রী সাধন পান্ডের প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটির কথা গোষণা করেছে নবান্ন।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার রাজ্য সরকারর সমস্ত অফিস, সরকারি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত ও পুরসভার কার্যালয় দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে। তারপর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের। প্রয়াত মন্ত্রীর প্রতি শোকজ্ঞাপন করতেই এই ছুটির কথা ঘোষণা করেছে নবান্ন।
রবিবার সকালে টুইট করে মন্ত্রীর প্রয়াণের সংবাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখেন, "আমাদের দীর্ঘদিনের সতীর্থ, দলীয় নেতা এবং ক্যাবিনেটের মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরে ওঁর সম্পর্কে সুসম্পর্ক ছিল আমার। ওঁর প্রয়াণে আমি মর্মাহত। ওঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও অনুগামীদের প্রতি সমব্যাথী আমি।"
মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি টুইটারে লেখেন, অত্যন্ত দুঃখের খবর পেলাম। মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে রবিবার সকালে মুম্বইয়ে প্রয়াত হলেন। ওঁর সঙ্গে আমার খুব প্রগাঢ় সম্পর্ক ছিল। ওনার সঙ্গে সম্পর্ক ছিল রাজনীতির ঊর্ধ্বে। ওনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, অুগামীদের সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।
এরপর মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চমবঙ্গের মন্ত্রী সাধ পাণ্ডের প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের প্রতি আমরা সমবেদনা রইল। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
এদিনই দমদম বিমানবন্দরে এসে পৌঁছবে বর্ষীয়ান নেতার মরদেহ। সেখানে রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা, এবং সুজিত বসুর উপস্থিত থাকার তথা। তারপর পিস হাভেনে থকাবে প্রয়াত সাধন পাণ্ডের মরদেহ। সোমবার তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর শেষকৃত্য হবে। রাজ্যের মন্ত্রীকে গান স্যালুটে বিদায় জানাবেন তাঁর সতীর্থ, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন।
বছর দশেক আগে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তারপর থেকেই ভালো-মন্দ মিশিয়ে চলছিল। এই অবস্থানেই তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। এবারও তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতায় করেন। প্রচার পর্বে একবার অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। তারপর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসেন।
২০২১-এর জুলাই মাসে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মন্ত্রীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। তারপর মুম্বইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন সেখানেই মৃত্যু হল সাধন পাণ্ডের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications