দুর্গাপুজো নিয়ে কড়া নির্দেশিকা! প্রস্তুতির শুরুতেই জানিয়ে দিল নবান্ন

দুর্গাপুজোর প্রস্তুতিতেই কড়া নির্দেশিকা নবান্নের। এদিন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাস্তা আটকে কোনও পুজোর আয়োজন করা যাবে না।

দুর্গাপুজোর প্রস্তুতিতেই কড়া নির্দেশিকা নবান্নের। এদিন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাস্তা আটকে কোনও পুজোর আয়োজন করা যাবে না। পুজোর কারণে যদি রাস্তা আটকানোর মতো পরিস্থিতি তৈরি হয়, তাও মেনে নেওয়া হবে না। ইতিমধ্যে সবকটি থানায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

দুর্গাপুজো নিয়ে কড়া নির্দেশিকা! প্রস্তুতির শুরুতেই জানিয়ে দিল নবান্ন

শহর শহরতলী হোক কিংবা জেলা, বারোয়ারি পুজোরই প্রাধান্য। আর বেশিরভাগ পুজো হয় সরকারি জায়গা। বলা ভাব রাস্তা কিংবা পার্কে। ইতিমধ্যেই বেশ কিছু পুজো খুঁটি পুজো হয়ে গিয়েছে। বহু পুজোর খুঁটি পুজো হয়েছে রথযাত্রায়।

কলকাতা শহর হোক কিংবা জেলা চারদিনের পুজোয় মানুষের ঢল নামে। বহু রাস্তাই সেসময় আংশিক কিংবা পুরা বন্ধ করে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। ফলে হয়রানির মুখে পড়েন সাধারণ মানুষ। সূত্রের খবর অনুযায়ী, গতবছর পুজোয় রাস্তা আটক হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সেই জন্যই এই নির্দেশিকা।

কলকাতা শহর থেকে জেলা অনেক পুজোই হয় রাস্তা আটকে। আর অধিকাংশ পুজোর উদ্যোক্তা তৃণমূল নেতারা। ফলে শেষ পর্যন্ত এই নির্দেশিকার পরিণতি কী হয়, এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+