রেশন দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিল নবান্ন, তথ্য তুলে ধরে জবাব স্বরাষ্ট্র সচিবের

রেশন দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিল নবান্ন, তথ্য তুলে ধরে জবাব স্বরাষ্ট্র সচিবের

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণের সঙ্গে বাড়ছে আরও এক ঝঞ্ঝাট। করোনা লকডাউনে সেই রোশ দুর্নীতি নিয়ে এবার সাফাই দিতে হল রাজ্যকে। রাজ্যকে করোনা মুক্ত করার লড়াইয়ের সঙ্গে রেশন লকডাউনের বাজারে রেশন নিয়েও রাজ্যের তরফে বার্তা পৌঁছে দেওয়া হল রাজ্যবাসীর কাছে। বিরোধীদের জবাব পেলেন নবান্নের তরফেই।

রাজ্যের মোট ১০ কোটি মানুষ রেশন পেয়েছেন

রাজ্যের মোট ১০ কোটি মানুষ রেশন পেয়েছেন

রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দাবি করলেন রাজ্যের মোট ১০ কোটি মানুষ রেশন পেয়েছেন। আর একইসঙ্গে তিনি জানালেন রেশ দুর্নীতিতে যুক্ত থাকার জন্য চারশোরও বেশি রেশ ডিলারের বিরুদ্ধে বিদিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগের সামনে এই বার্তাই দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব।

ডিজিটাল রেশন কার্ড না থাকা মানুষও রেশ পেয়েছেন

ডিজিটাল রেশন কার্ড না থাকা মানুষও রেশ পেয়েছেন

স্বরাষ্ট্র সচিব বলেন, রাজ্যে ১০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। ডিজিটাল রেশন কার্ড না থাকা ৬১ লক্ষ মানুষকেও আমরা কূপন দিয়েছি। তারা সেই কূপনে দেখিয়ে রেশন তুলেছে। অর্থাৎ রাজ্যে মসৃণভাবেই চলছে রেশন। গণবণ্টন ব্যবস্থায় কোনও দলদই নেই, যেটুকু হচ্ছে বিক্ষিপ্ত, তার বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিয়েছে।

রেস ডিলারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা

রেস ডিলারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা

তিনি আরও জানান, রাজ্যের ৩৫৯ রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। ৬৫ জনকে বরখাস্ত করা হয়েছে। আর ২৫ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫০ জন রেশন ডিলারকে। রাজ্য অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে। অভিযোগ, রাজ্যে সর্বত্রই বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে না। নির্ধারিত পরিমাণ খাদ্যদ্রব্যও মানুষ পাচ্ছে না।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

এদিকে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে পরিসংখ্যান দিয়ে তিনি জানান, এদিন আরও সাত জনের মৃত্যু হল। মৃতের সংখ্যা বেড়ে হল ৬৮ জন। নবান্নের তরফে জানানো হল, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন্। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯ থেকে বেড়ে হয়েছে ১৩৪৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব জানান, মোট আক্রান্ত ১৩৪৪ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৯৪০ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন মোট ২৬৪ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৮ জনের। বাকি ৭২ জনের মৃত্যর কো-মর্বিলিটির কারণে।

করোনা মুক্ত আরও ৪৬

করোনা মুক্ত আরও ৪৬

স্বরাষ্ট্রসচিব আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ জন। ২১৮ জন আগেই করোনা মুক্ত হয়েছিলেন। এবার সেই সংখ্যা দাঁড়াল ২৬৪। উল্লেখ্য, রিপোর্টিংয়ের সমস্যা মিটিয়ে সোমবার থেকে সার্বিক করোনা পরিসংখ্যান দিচ্ছে রাজ্য। মঙ্গলবারও তাই দিলেল রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+