Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নন্দিনীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে নিল নবান্ন, গেলেন কোন দফতরে

শেষ পর্যন্ত নন্দিনীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে নিল নবান্ন। রবিবার থেকেই জল্পনা ও টানাপোড়েনের পর বুধবার নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরিয়ে পর্যটন দফতরের প্রধান সচিব করা হল। অর্থাৎ রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে তিনি এলেন বাবুল সুপ্রিয়র দফতরে।

নন্দিনীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে নিল নবান্ন, গেলেন কোন দফতরে

নন্দিনীকে রাজভবন থেকে অপসারণ করতে চান বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নবান্ন তা মানতে চায়নি। তা নিয়ে সোম ও মঙ্গলবার পর্যন্ত বিস্তর টানাপোড়েন চলেছে। শেষমেশ রাজভবনের ঘোষণার সিলমোহর দিয়ে নবান্নও নন্দিনীকে সরিয়ে নিল।

রাজভবন থেকে তাঁকে সরিয়ে বসানো হল পর্যটন দফতরের প্রধান সচিব পদে। বাবুল সুপ্রিয়র দফতরের প্রধান সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তাঁকে প্রধান সচিব পদ থেকে সরানোর চিঠি নবান্নে পাঠিয়েই দিল্লি চলে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন।

রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নিয়ে পর্যটন দফতরের প্রধান সচিব পদে বহালের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হল নবান্নের তরফে। তবে এখনও জানানো হয়নি রাজ্যপালের প্রধান সচিব পদে কাকে নিযুক্ত করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যপাল কলকাতায় ফেরেন, তারপরই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।

গত শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজযভবেন যান। সেখানে রাজ্যপালের সঙ্গে তাঁর দু-ঘণ্টারও বেশি বৈঠক হয়। সেই বৈঠকের পরই রাজ্যপালের তরফে কড়া বিবৃতি দেওয়া হয় রাজ্যের প্রতি। এবং তারপর রাজ্যপালর প্রধান সচিবের পদ থেকে থেকে ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার জন্য নবান্নকে চিঠি দেয় রাজভবন।

অভিযোগ, নন্দিনী চক্রবর্তী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই প্রিয়পাত্রী। রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হতেই নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যপালের পক্ষ থেকে, এমন কথাও শোনা যায়। অভিযোগ, রাজ্যপালের প্রধান সচিব পদে থাকা নন্দিনী চক্রবর্তীর ইন্ধনেই রাজভবনে রাজ্য়পালের হাতেখড়ির অনুষ্ঠান হয়। বাংলা শেখার ইচ্ছাপ্রকাশ করায় এই অনুষ্ঠান নিয়ে বিস্তর বিতর্ক হয়। আবার এই অনুষ্ঠানে রাজ্যপালের মুখে জয় বাংলা স্লোগানও শোনা যায়। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও বিধানসভার বাজেট বক্তৃতার জন্যও নন্দিনীর দিকে আঙুল ওঠে।

রাজ্যপালের প্রধান সচিব তথা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নন্দিনী চক্রবর্তীর উপর সম্পূর্ণ দায় গিয়ে পড়লে শুরু হয় চাপানউতোর। উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্রী হয়ে উঠলেও মাঝে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। তবে তিনি শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ সামলান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+