প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন

মারা গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধে ৭.৩৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। শেষবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

মারা গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধে ৭.৩৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। শেষবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রথম স্ত্রী ছিলেন তিনি। বিচ্ছেদের পরেও তাঁদের সুসম্পর্ক বজায় ছিল। প্রাক্তন স্ত্রীর প্রয়ানের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অমর্ত্য সেন। তিনি জানিয়েছেন, শেষবার তাঁর সঙ্গে দেখা করতে পারলে ভাল হত। ওনার অভাব বোধ করবে মানুষ।

প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন

বাংলা সাহিত্য জগতে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। বরাবরই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০০ সালে পদ্মসম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে পেয়েছিলেন বাংলা আকাডেমি পুরস্কার। গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নবনীতা দেবসেন। শেষে দিকে লেখালেখি চালিয়ে গিয়েছেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন আজ তাঁর দেহ বাড়িতেই রাখা হবে। আগামিকাল হবে শেষকৃত্য।

নবনীতা দেবসেনের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকবার্তায় তিনি লিখেছেন 'বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকস্তব্ধ। অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা তাঁর অভাব বোধ করবেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+