ফোন পাশে ফেলে রেখে রহস্য মৃত্যু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মহিলা কর্মীর, শহরে চাঞ্চল্য

ফের শহরে তথ্য প্রযুক্তিকর্মীর রহস্যমৃত্যু। এবার ঘটনাস্থল রাজারহাট নিউটাউন। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ।

ফের শহরে তথ্য প্রযুক্তিকর্মীর রহস্যমৃত্যু। এবার ঘটনাস্থল রাজারহাট নিউটাউন। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। পায়ের কাছে পরে থাকতে দেখা গিয়েছে মোবাইল ফোন। উল্লেখ্য, এক মাস ধরে নিউটিউনের ওই বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা। জানা গিয়েছে, মৃতের নাম লাকি অধিকারি।

ফোন পাশে ফেলে রেখে রহস্য মৃত্যু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মহিলা কর্মীর, শহরে চাঞ্চল্য

বাগদা এলাকার বাসিন্দা লাকি শহরের এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন বলে খবর । ডাইরিতে সুইসাইড নোট লিখে তিনি আত্মহত্যা করেন বলে খবর। আজ সকালে অফিস থেকে বাড়ির মালিক কে ফোন করে জানায় সে ফোন ধরছে না । এরপর বাড়ির মালিক বারবার ডাকা সত্ত্বেও কোন সাড়া না পেয়ে দরজা খুলতে গেলে দেখা যায় ভিতর থেকে বন্ধ। এরপর জানলা দিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে লাকি। এরপর নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃত দেহ এর পাশ থেকে একটি ডাইরি ও পায়ের কাছে মোবাইল উদ্ধার হয়।

মৃত্যুর আগে লাকি কারোর সাথে কথা বলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও রাগারাগি হওয়ার কারণে এই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তার জন্যও তদন্তে নেমেছে পুলিশ। সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+