বন্ধ এটিএম রহস্য-আগুনে পুড়ে ছাই, কালনায় উত্তেজনা

দীর্ঘদিন ধরে এটিএমে এসে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। এই ছবি শুধু কালনার নয়, রাজ্য তথা দেশের প্রতিটি এলাকাতেই। এরই মধ্যে রহস্য-আগুনে ভস্মীভূত এটিএম।

বর্ধমান, ৫ ডিসেম্বর : রহস্য-আগুনে ভস্মীভূত এটিএম। সোমবার সকালে আচমকাই আগুন লেগে যায় বর্ধমানের কালনার বৈদ্যপুরের এই এটিএম কাউন্টারে। এটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ক্ষার হয়ে গিয়েছে এটিএমটি। বন্ধ এটিএমে টাকা না পাওয়ার ক্ষোভেই এই আগুন কি না খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে এটিএমে এসে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। এই ছবি শুধু কালনার নয়, রাজ্য তথা দেশের প্রতিটি এলাকাতেই। মানুষ আসছেন, লাইনে দাঁড়াচ্ছেন, কেউ টাকা পাচ্ছেন, বেশিরভাগই না পেয়ে ফিরে যাচ্ছেন। হতাশা গ্রাস করছে সারা দেশে। কালনার বৈদ্যপুরও এর বাইরে নয়। অ্যাকাউন্টে টাকা থাকলেও, হাতে টাকা নেই, সংসার অচল। মানষের ক্ষোভ দিন দিন বাড়ছেই।

বন্ধ এটিএম রহস্য-আগুনে পুড়ে ছাই, কালনায় উত্তেজনা

এই অবস্থার মধ্যেই কালনার এটিএমে আগুন তাই রহস্যের সৃষ্টি করেছে। কী কারণে এই আগুন, তা একেবারেই অস্পষ্ট। তবে পুলিশ বা দমকল উড়িয়ে দিচ্ছে না অন্তর্ঘাতের আশঙ্কা। টাকা না পেয়ে মানুষের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়তেই পারে এটিএম কাউন্টারে। সেই ঘটনাই এক্ষেত্রে ঘটেছে কি না, তা তদন্তাসাপেক্ষ। এটিএম কাউন্টারের সঙ্গে, এটিএম মেশিনটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+