বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জেনে ফেলায় নোদাখালিতে খুন নববিবাহিতা স্ত্রীকে!
বিয়ের ন’দিনের মাথায় শ্বশুরবড়িতে বধূর রহস্যমৃত্যুর জন্য দায়ী স্বামীর অবৈধ সম্পর্কই। দোষীদের শাস্তির দাবিতে নোদাখালি থানায় বিক্ষোভ দেখান মৃতার বাপের বাড়ির সদস্যরা।
বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন নববিবাহিতা স্ত্রী। তার জেরেই কি খুন হতে হল তাঁকে? চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। অভিযোগ, বিয়ের ন'দিনের মাথায় শ্বশুরবড়িতে বধূর রহস্যমৃত্যুর জন্য দায়ী স্বামীর অবৈধ সম্পর্কই। দোষীদের শাস্তির দাবিতে নোদাখালি থানায় বিক্ষোভ দেখান মৃতার বাপের বাড়ির সদস্যরা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে।
মাত্র ন'দিন আগে বকুলতলার কাকলি কয়ালের সঙ্গে বিয়ে হয় দক্ষিণ বাওয়ালির কুণাল অধিকারীর। বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন বাপের বাড়ির লোকজনরা।

তাঁদের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাকলির দেহ। নোদাখালি থানায় তাঁরা অভিযোগ করেন, বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিল কাকলি। সেই কারণেই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি পণের অভিযোগও করেছেন কাকলির বাপের বাড়ির লোকজন। বিয়ের মাত্র ন'দিনে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিল কুণাল। সেকথা কাকলি বাড়িতে জানিয়েছিল। পুলিশ কাকলির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। কাকলি আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে খুন করা হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টিও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications