ঢিল ছোড়ার শাস্তি বিষ! বারুইপুরে শিশুর রহস্য মৃত্যুতে নয়া মোড়

শিশুর ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই সন্দেহ দানা বেঁধেছিল, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই মৃত্যুর কারণ স্পষ্ট হল তদন্তকারীদের কাছে।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চার বছরের শিশুর রহস্য মৃত্যুকাণ্ডে নয়া মোড়। ঢিল ছোড়ার 'শাস্তি' দিতেই বিষ খাইয়ে খুন করা হল শিশুকে! চাঞ্চল্যকর এই তথ্য উঠে এল পুলিশ তদন্তে। ময়নাতদন্তে শিশুটির পেটে বিষ মিলেছে। তাতেই তদন্তকারীরা অনুমান, বিষ খাইয়ে খুন করার পর ওই শিশুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশির ঘোষ নামে প্রতিবেশী এক ব্যক্তিকে।

বারুইপুরের শাঁখারিপুকুরে মামার বাড়িতে বেড়াতে এসেছিল চার বছরের পিন্টু মুখোপাধ্যায়। রবিবার একটি বাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পিন্টুর বাবা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রতিবেশী শিশির ঘোষ তাঁর ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। বারুইপুর থানায় শিশির ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন।

ঢিল ছোড়ার শাস্তি বিষ! বারুইপুরে শিশুর রহস্য মৃত্যুতে নয়া মোড়

তারপর এদিন ময়নাতদন্তের রিপোর্টে মৃত শিশুটির পেটে বিষ মেলায় পুলিশ সন্দেহ জোরদার হয়। শিশির ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাকে এদিন আদালতে পেশের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অভিযোগ, কয়েকদিন আগে খেলার সময় পিন্টু শিশির ঘোষের মেয়েকে লক্ষ্য করে ঝিল ছোড়ে। তখন শিশির ঘোষ ছেলেটিকে মেরে ফেলার হুমকি দেয়।

এই ঘটনার অদ্যাবধি পরেই পিন্টুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্বভাবতই অভিযোগ তির শিশির ঘোষের দিকে। পুলিশেরও প্রাথমিক তদন্তে অনুমান, প্রথমে বিষ খাওয়ানো হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয় পিন্টুকে। ধৃতকে দেরা করে এই ঘটনার সত্য নিরূপণ করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+