উলুবেড়িয়ায় মিলল যুবকের মৃতদেহ, দানা বেঁধেছে রহস্য
উলুবেড়িয়ায় মিলল যুবকের মৃতদেহ, দানা বেঁধেছে রহস্য
হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বোয়ালিয়া এলাকায় এক যুবকের মৃতদেহ ঘিরে রহস্য দানা বেঁধেছে। সেখ মনতাজুল নামের এই যুবককে মদের আসরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । সোমবার সকালে এই উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও RAF এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে । কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

জানা গিয়েছে যে মনতাজুলের বাড়ি চক সমরুক গ্রামে। রবিবার রাতে শ্মশানতলায় একটি মদের আসর বসে। সেখানে গিয়েছিল মনতাজুল। সেই সময়ে সেখানে কোনও একটি বিষয় নিয়ে মনতাজুলের সঙ্গে বচসা হয়েছে। তার পর তাকে ইঁট , বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয়। মৃত্যু হয় মনতাজুলের। পুলিশ জানায় যে কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications