ছেলেধরা সন্দেহে জলপাইগুড়িতে মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা
ছেলেধরা সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা
ছেলেধরা সন্দেহে এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। তাঁদের এই শান্তিপূর্ণ ভূমিকায় খুশি জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। গণপিটুনির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা গিয়েছে দেখে খুশি হয়েছে স্থানীয় প্রশাসনও।

ওই প্রৌঢ় মহিলার নাম কল্পনা দাস বলে জানিয়েছে পুলিশ। এদিন সকালে জলপাইগুড়ি এলাকায় তাকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় প্রথমে ওই মহিলাকে আটকে রাখেন গ্রামবাসীরা। মহিলার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তখন ছেলেধরা সন্দেহে ওই মহিলাকে একটি চায়ের দোকানে আটকে রাখা হয়। অভিযুক্তকে চা-বিস্কুটও খাওয়ান গ্রামবাসীরা।
ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে কোতয়ালি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে কল্পনা দাস নামে ওই মহিলা জানান যে তিনি বাহাদুর পঞ্চায়েতের মুন্সিপাড়া এলাকায় কোনও আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তিনি রাস্তা হারিয়ে ফেলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। কল্পনা দাসের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications