ফিরে এল খাগড়াখড়ের স্মৃতি! রায়গঞ্জে দুর্গামণ্ডপের পাশে রহস্যজনক বিস্ফোরণ
পুজোর মুখে ফিরে এল খাগড়াগড়ের স্মৃতি। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত শহরে দুর্গা মণ্ডপের পাশে হঠাৎ বিস্ফোরণ ।
পুজোর মুখে ফিরে এল খাগড়াগড়ের স্মৃতি। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত শহরে দুর্গা মণ্ডপের পাশে হঠাৎ বিস্ফোরণ । এদিন বিকেলে রায়গঞ্জের বীরনগরে দুর্গামণ্ডপের পাশে বিস্ফোরণে কাও হতাহত না হলেও, পাশের একটি ঘরের চাল উড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর।

২০১৪-র ২ অক্টোবরের দুপুরে ঘটেছিল খাগড়াগড় বিস্ফোরণ। সেই বিস্ফোরণ রয়েছিল শারদোৎসবের মাসেই। সেই স্মৃতিই যেন ফিরে এল এদিন। রায়গঞ্জের মতো ব্যস্তশহরের মণ্ডপের পাশে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পাশের বাড়ির চাল উড়ে যায়। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে বোমার মশলা উদ্ধার করা হয়। কে বা কারা সেখানে বোমার মশলা মজুত করেছিল তার সন্ধান করছে পুলিশ।
দুর্গা মণ্ডপের একেবারে পাশে হলেও, তার কাজের সময় কেন কারও চোখে পড়ল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications