সকালে ঘর থেকে উদ্ধার ২ বান্ধবীর দেহ! বোলপুরে রহস্য
বোলপুরের লায়েক বাজারে দুই বান্ধবীর রহস্য মৃত্যু। একই বাড়ি থেকে উদ্ধার তাদের দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বোলপুরের লায়েক বাজারে দুই বান্ধবীর রহস্য মৃত্যু। একই বাড়ি থেকে উদ্ধার তাদের দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান এসডিপিও বোলপুর এবং বোলপুরের সিআই। পরিবারের সঙ্গে কথা বলে রহস্য মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে জানার চেষ্টা করেন তারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দুই পরিবারের তরফে আপত্তি করা হয় বলে জানা গিয়েছে। মেয়ে বড় হয়ে যাওয়ায় তাদের একা না ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। তবে অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রবিবার বাড়ির মেয়ে অন্য এক বান্ধবীকে বাড়িতে ডাকে। রাতের তারা বিষ খায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে দুজনের মৃত্যু প্রকৃত কারণ কী তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে মনে করছে পুলিশ।
পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে দুই বান্ধবীর মধ্যে কথা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রবিবার দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। এই কারণ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দুই বান্ধবীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন দুজনের মধ্যে কথা বন্ধ হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পিছনে শিক্ষামূলক ভ্রমণে যেতে না দেওয়ার কারণ কতটা দায়ী, তা জানতে শিক্ষক-শিক্ষিকা ও বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ।












Click it and Unblock the Notifications