বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু, নর্দমা থেকে উদ্ধার দেহ, উত্তেজনা মৌড়িগ্রামে
বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার মৌড়িগ্রামে। বুধবার সকালে বাড়ির অদূরে নর্দমা থেকে উদ্ধার হয় তাপস দেবনাথ নামে ওই বিজেপি নেতার দেহ।
হাওড়া, ২১ ডিসেম্বর : বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার মৌড়িগ্রামে। বুধবার সকালে বাড়ির অদূরে নর্দমা থেকে উদ্ধার হয় তাপস দেবনাথ নামে ওই বিজেপি নেতার দেহ। রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই নেতা। সকালে স্থানীয়রাই দেখেন তাপসবাবুর দেহ পড়ে রয়েছে নর্দমার মধ্যে। কীভাবে তাঁর দেহ এল নর্দমায়, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।ডোমজুড় থানা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে। সেখানে ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে কী কারণে তাঁর মৃত্যু।

মোর্চার ওবিসি সেলের আহ্বায়ক তাপস দেবনাথ। দলের কাজেই তিনি বেরিয়েছিলেন মঙ্গলবার। কিন্তু বাড়ি ফিরে আসেনি। তাঁর ফোনেও কোনওভাবে যোগাযোগ করা যায়নি। ডোমজুড় থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে।
বুধবার সকালে স্থানীয়রা নর্দমায় তাঁর দেহ দেখতে পাওয়ার পর পরিবারের লোককে খবর দেন। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
এটি একটি খুনের ঘটনা বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। বিজেপি নেতার রহস্য-মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications