পড়ার জন্য মার, মামার বাড়িতে ভাগ্নের অস্বাভাবিক মৃত্যু
হাওড়ার ব্যাঁটরায় ক্লাস সিক্সের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মামার বাড়ির শৌচাগার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ। আটক মামা, মামি, মাসি ও দিদা। খুন, না কি আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ
হাওড়ার ব্যাঁটরায় ক্লাস সিক্সের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মামার বাড়ির শৌচাগার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ।
আটক মামা, মামি, মাসি ও দিদা। খুন, না কি আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ।

হাওড়ার ব্যাঁটরায় কৈলাস চন্দ্র লেনে মামার বাড়িতে থাকত আমতার শান্তনু রুইদাস। অভাবের সংসার হওয়ায়, বোনের অনুরোধে ভাগ্নের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন মামা। কিন্তু অভিযোগ, পড়াশোনায় অমনোযোগী হওয়ার অজুহাতে ভাগ্নে শান্তনু রুইদাসের ওপর নির্মম অত্যাচার চালাত মামার বাড়ির লোকেরা।
পড়াশোনা না করায় তাকে বকাবকি করে মাসি। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে শান্তনু আত্মঘাতী হয় বলে দাবি মামাবাড়ির লোকদের। তবে আত্মহত্যার দাবি মানতে নারাজ শান্তনুর বাবা-মা। শান্তনুর বাবা-মায়ের অভিযোগ, তাদের সন্তানকে খুন করা হয়েছে। ব্যাঁটরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। মৃত ছাত্রের মামা-মামি-মাসি ও দিদাকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications