রায়গঞ্জে নববধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে নববধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

পনের টাকা না দেওয়ায় নববধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পারধা গ্রামে। ঘটনায় মৃত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ খুনের অভিযোগ দায়ের হয়েছে।

রায়গঞ্জে নববধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম চন্দনা বর্মন। মাত্র চার মাস আগে পেশায় রাজমিস্ত্রী বিপুল বর্মনের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকা আনার জন্য চন্দনার উপর চাপ দিতে থাকে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। টাকা না পেয়ে গৃহবধূর ওপর শারীরিক অত্যাচার চালানো হত বলেও অভিযোগ। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার সকালে চন্দনার বাবাকে ফোন করে জানানো হয় যে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তিনি দেখতে পান যে চন্দনাকে বাড়ির বারান্দায় শুইয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই মৃত গৃহবধূর বাবা গোপাল বর্মন রায়গঞ্জ থানায় চন্দনার স্বামী বিপুল বর্মন এবং শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+