সিএএ-এনআরসির বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে পর্দানসীনরা মুসলিম মহিলারা, হাজির চিদম্বরম

ইস্যু একটাই, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি, এনপিআর মানছি না। মানবো না। এই কালা আইন বাতিল করা হোক। এই দাবিতে প্রায় এক মাস হতে চলল তোলপাড় গোটা দেশ।

ইস্যু একটাই, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি, এনপিআর মানছি না। মানবো না। এই কালা আইন বাতিল করা হোক। এই দাবিতে প্রায় এক মাস হতে চলল তোলপাড় গোটা দেশ। দেশ তথা রাজ্যজুড়ে আন্দোলন জারি রেখেছে একাধিক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো।

সিএএ-এনআরসির বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে পর্দানসীনরা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মামলা দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে যা বিচারাধীন। কিন্তু তাতেও আইন বাতিলের কোনো উপায় বেরোবে কিনা তাতে ভরসা নেই ওঁদের।

তাই পর্দার আড়াল থেকে বেরিয়ে বুধবার থেকে দিল্লির শাহিনবাগের কায়দায় অনির্দিষ্ট কালের অভিনব প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে পার্কসার্কাসের আট থেকে আশির কয়েক শ সংখ্যালঘু মহিলারা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার পোস্টার। মুখে স্লোগান। কেউ বেরিয়ে এসেছেন সদ্য হাঁটতে শেখা সন্তানের হাত ধরে। কারও বা কোলে শিশু।

কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজধানীর শাহিনবাগ এলাকায় সংখ্যালঘু মহিলাদের অবস্থান বিক্ষোভের প্রায় একমাস হতে চলল। সেখানেও অংশ নিয়েছেন কয়েক শ সংখ্যালঘু মহিলা। সেই চিত্র উঠে এসেছে কলকাতার পার্ক সার্কাস ময়দানে।

এদিন আন্দোলনকারী সালমা, শাকিলা, নিলুফারা জানান, আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা আন্দোলন করে এসেছে। এখন এসে আমরা প্রমাণ দেবো আমরা ভারতীয় কিনা !'

অন্যদিকে কারও বক্তব্য, 'এখানে সিরাজউদৌল্লা, মীরজাফর বংশের লোকেরা রয়েছে। সপ্তদশ শতাব্দী থেকে আমার পূর্ব পুরুষরা এদেশে রয়েছেন। আর হঠাৎ করে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে কাগজ দেখাতে হবে? প্রমাণ দিতে হবে আমার বংশ পরম্পরার?' এক আন্দোলনকারী তরুণী বলেন, 'এই ভারতবর্ষ মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এখানে গডসেবাদ চলবে না।

বিশ্লেষকদের মতে শাহিনবাগের আন্দোলনের সঙ্গে মিল রয়েছে কলকাতার পার্কসার্কাসের। ওখানেও যেমন পুরুষরা আড়ালে থেকে আন্দোলনকে সাহায্য করছেন, এখানেও তাই।

এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা পার্কসার্কাসে পৌঁছে যান। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। সময় যত পারে জমায়েত তত শক্তিশালী হয়। অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে বদ্ধপরিকর তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+