জলপাইগুড়িতে দেবী চৌধুরানি মন্দিরে খেপি মায়ের আরাধনায় মুসলিম মহিলা
জলপাইগুড়ি শহরে কালীপুজোর দিন পূজিত হন খেপি মা। আর এই মায়ের আরাধনা করেন এক মুসলিম মহিলা, নাম মমতাজ মহম্মদ।শহর সংলগ্ন গোশালা মোড়ে দেবী চৌধুরানী মন্দির। এই মন্দিরের দায়িত্বে রয়েছেন বছর পঞ্চাশের মমতাজ।
জলপাইগুড়ি শহরে কালীপুজোর দিন পূজিত হন খেপি মা। আর এই মায়ের আরাধনা করেন এক মুসলিম মহিলা, নাম মমতাজ মহম্মদ।

শহর সংলগ্ন গোশালা মোড়ে দেবী চৌধুরানী মন্দির। এই মন্দিরের দায়িত্বে রয়েছেন বছর পঞ্চাশের মমতাজ। দেবী চৌধুরানি উপন্যাসে এই মন্দিরের কথা উল্লেখ করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও। বর্তমান সময়ে সম্প্রীতির এক নজির তৈরি করেছে জলপাইগুড়ির দেবী চৌধুরানির মন্দিরটি। এখানে পঞ্চমুণ্ডির আসনে পূজিতা হন আউশ গ্রামের খেপি মা। পুজোর সব দায়িত্বই মুসলিম এই মহিলার ঘাড়ে। তবে মমতাজ মহম্মদই প্রথম মুসলিম নন। এর আগেও এই মন্দিরে এক মুসলিম উপাসক ছিলেন। মন্দিরের প্রধান পুরোহিত সুভাষ চৌধুরি জানিয়েছেন, মন্দিরের প্রথা অনুযায়ী এই মন্দিরের পূজো হয়। এই মন্দিরে এর আগেও একজন মুসলিম ব্যক্তি পুজোর ভার নিয়েছিল। তিনি সমস্ত কিছুই কাজ করতেন। ওই পুরোহিতের পর মমতাজই এই মন্দিরের ভার নিয়েছেন।
পুজোর ফুল, বেলপাতা আনা থেকে পুজোর বাসন মাজা, মন্দিরের সমস্ত কাজ একা হাতে সামলান মমতাজ। মমতাজের বলেন, 'আল্লা ও ভগবানের মধ্যে কোনও পার্থক্য নেই। ভাল লাগে বলেই এই কাজ করি।' জলপাইগুড়ির দেবী চৌধুরানির মন্দিরে শোনা যায়, ১৮৯০ সালে নরবলির অভিযোগে প্রাণদণ্ড হয়েছিল মন্দিরের কাপালিক নয়নের। তারপর থেকে বন্ধ হয়ে যায় বলিপ্রথা। কালীপুজোর দিন রাতভর পুজো চলে এখানে। প্রধান পুরোহিত সুভাষ চৌধুরি জানিয়েছেন, দেবীকে তিস্তার শোল মাছ ও বোয়াল মাছ দেওয়া হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভীড় জমান এই মন্দিরে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications