HS ফল ঘোষণায় 'মুসলিম মেয়ে' উল্লেখ অন্যায় বলছেন পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন-রা
HS ফল ঘোষণায় 'মুসলিম মেয়ে' উল্লেখ অন্যায় বলছেন পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন-রা
এবার কী তাহলে শিক্ষাঙ্গনে রাজনীতির পর ধর্মও ঢুকে পড়ল? উচ্চমাধ্যমিকের ফল ঘোষণায় 'মুসলিম মেয়ে' সম্বোধন নিয়ে একশ্রেণীর সমালোচনায় মুখর নেটিজেনরা। কিন্তু বিষয়টিকে কেমনভাবে দেখছেন বাংলার বুদ্ধিজীবীরা? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করল ওয়ানইন্ডিয়া বাংলা।
বুধবার রাজ্যের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। সঙ্গেই তৈরি হয়েছে একটি বিতর্ক৷ এবারের উচ্চমাধ্যমিকে ফল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস৷ ফল ঘোষণার সময় প্রথমস্থানে থাকা রুমানা সুলতানার নাম ঘোষণার আগে তার ধর্মীয় পরিচয়ের উল্লেখ করে বলেন, 'একজন মুসলিম মেয়ে এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন।' এই বক্তব্য সামনে আসার পরই বিতর্ক তৈরি হয়৷

ফল ঘোষণার সময় 'মুসলিম মেয়ে' উল্লেখ করা অন্যায় বলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার
উচ্চমাধ্যমিকের ফল ঘোষণায় মুসলিম মেয়ে বিতর্ক নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকারকে ফোন করা হলে ওয়ানইন্ডিয়া বাংলাকে তিনি বলেন, 'হ্যাঁ আমি শুনেছি বিষয়টি। উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার সময় একজন ছাত্রীর এরকম ধর্মীয় পরিচয়ের উল্লেখ করা অন্যায় এবং অনিচিত ব্যাপার। এটাকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই। মুসলিম সমাজ আগের থেকে অনেক উন্নত। মেধার কোনও ধর্মীয় পরিচয় হয় না। হওয়া উচিৎ নয়৷ যদি কেউ রাজনৈতিক উদ্দেশে সে পরিচয় তৈরি করে ব্যবহারের চেষ্টা করে সেটা আলাদা ব্যাপার।'

আলাদা করে 'মুসলমান মেয়ে' বলা মানে আসলে বৈসম্য তৈরি করে দেওয়া বলছেন কবি মন্দ্রাকান্তা সেন
রুমানার ভালো ফলের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে কবি মন্দ্রাকান্তা সেন বলেন, 'দেখুন আসলে এগুলো বৈষম্য তৈরির প্রচেষ্টা। আগে যখন মেয়ের ভালো ফল কম করত তখন বলা হল মেয়ে প্রথম হয়েছে৷ ছেলে প্রথম হয়েছে৷ এখন মেয়েরা ভালো ফল করছে তাই তার ধর্মীয় পরিচয় সামনে এনে বৈষম্য তৈরি করা হচ্ছে৷ এটা মেনে নিতে পারছি না৷ রুমানা একজন ছাত্রী যে মূল স্রোতে এসে ভালো ফল করেছে৷ তাঁকে মুসলিম মেয়ে বলে পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না।'

ওঁর (মহুয়া দাসের) ক্ষমা চাওয়া উচিৎ এরকম মন্তব্যের জন্য, বললেন সাহিত্যিক আবুল বাসার
উচ্চমাধ্যমিকের ফল ঘোষণায় 'মুসলিম মেয়ে' বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রখ্যাত সাহিত্যিক আবুল বাসার৷ ওয়ানইন্ডিয়া বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি শুনলাম বিষয়টি। কিভাবে উনি একজন ছাত্রীকে মুসলিম মেয়ে বানিয়ে দিলেন৷ রুমানা সুলতানার জায়গাতে যদি শ্রেয়সী মুখোপাধ্যায় বলে কেউ প্রথম হতেন তাহলে কী উনি বলতেন একজন বাঙালি হিন্দু মেয়ে প্রথম হয়েছেন। এ ধরণের কেনও মন্তব্যই ঠিক হয়৷ এভাবে শিক্ষাক্ষেত্রে ধর্মীয় পরিচয় উল্লখ করা যায় না৷ ওঁর (মহুয়া দাসের) এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিৎ৷
Recommended Video
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications