অধীর গড়ে জোড়া ফুল! মুর্শিদাবাদ জেলা পরিষদের দখল নিল তৃণমূল
কলকাতা, ৯ সেপ্টেম্বর : অধীর গড়ে ফের ভাঙন। কংগ্রেসের দুর্গ মুর্শিদাবাদেও এবার জোড়া ফুলের ধার। আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদের দখল নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিন কংগ্রেস থেকে ৭ জন এবং বামফ্রন্ট থেকে ৩ সদস্য তৃণমূলে যোগ দিয়েছে। এর ফলে ৩৫-এর ম্যাজিক ফিগার টপকে তৃণমূলের দখলে ৩৯টি আসন এল। ফলে কার্যত মুর্শিদাবাদ জেলা পরিষদের দখল নিল তৃণণূল। আগামী সপ্তাহে মুর্শিদাবাদে অনাস্থা আনতে চলেছে তৃণমূল।
মুর্শিদাবাদে জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০। এক সদস্য বিধায়ক হওয়ায় বর্তমান সংখ্যা ৬৯। তার মধ্যে কংগ্রেসের দখলে ছিল ৪২টি আসন। বামেদের দখলে ২৭টি আসন এবং তৃণমূলের হাতে ছিল মাত্র ১ টি আসন। আগেই কংগ্রেস থেকে ১৭জন তৃণমূলে যোগ দিয়েছে। বাম দল থেকেও ১১ জন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের হাতে ২৯টি আসন ছিল। এদিন কংগ্রেস থেকে আরও ৭ সদস্য, সিপিএম থেকে আরও ২ এবং আরএসপি থেকে আরও ১ সদস্য যোগ দেন।

জেলা পরিষদ দখলে রাখার ম্যাজিক ফিগার ৩৫। এদিন আরও ১০ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগার টপকে এখন তৃণমূলের আসন সংখ্যা ৩৯। আগামী ১৮ তারিখ বহরমপুর যাচ্ছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সেদিন নাকি বহরমপুরে আরও অনেককিছু হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। তবে কংগ্রেস বা বামেরা নিজেদের হারকে তৃণমূলের গায়ের জোর বা শক্তিপ্রদর্শনের খেলা দেখানে বলে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে।
উল্লেখ্য, সম্প্রতি হওয়া বিধানসভা ভোটে সারা রাজ্যে বাম-কংগ্রেস জোট হলেও মুর্শিদাবাদে জোট হয়নি। আর তারই সুযোগ পুরোদমে নিয়ে তৃণমূল। ফলে বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পরে যায়। অধীর চৌধুরী হাজার চেষ্টা করেও দলের ভাঙন আটকাতে পারেননি। জোট দলাদলির খেসারতই এখন দিতে হচ্ছে কংগ্রেসকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications