Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murshidabad: 'আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি মনে হচ্ছে', কমিশনের সামনে হাউ হাউ করে কান্না মহিলাদের

NCW at Murshidabad: আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি মনে হচ্ছে। এভাবে ওরা মারবে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে শুয়ে পড়ে কান্না আক্রান্তদের। একই সঙ্গে এলাকায় পাকাপাকিভাবে বিএসএফ ক্যাম্পের দাবিও উঠল। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের (Murshidabad Waqf Violence)
নামে গত শুক্রবার ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে। প্রতিবাদের নামে চলে তাণ্ডব। একের পর এক গ্রাম, সাধারণ মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

ভিটেমাটি হারিয়ে বহু মানুষ এখন আশ্রয়হীন। গোটা ঘটনা (NCW at Murshidabad) সরজমিনে খতিয়ে দেখতে বাংলায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার মালদহ এবং আজ শনিবার সামসেরগঞ্জের একাধিক জায়গা ঘুরছেন। আর তাঁদের সামনেই অসহায় কান্না গ্রামের মহিলাদের। একেবারে মাটিতে গড়াগড়ি দিয়েও কাঁদতে দেখা যায়।

NCW at Murshidabad

জানা গিয়েছে, কমিশনের প্রতিনিধিরা সমস্ত হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে। শুধু তাই নয়, বিএসএফ ক্যাম্প তৈরি করা নিয়েও রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

NCW at Murshidabad: ক্যাম্প করতে বাড়িটা নিয়ে নিন

ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে। এখনও সামসেরগঞ্জের একাধিক এলাকা থমথমে। আতঙ্কে রাতের ঘুম নেই সেখানকার মানুষদের। এই অবস্থায় আজ শনিবার মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছানো মাত্র ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষরা। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আক্রান্ত মানুষরা বলেন, আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি? এটা কোনও বাংলা? ধুলিয়ানের বাসিন্দারা জাতীয় মহিলা কমিশনকে জানান, আতঙ্কে ঘুমতে পারছি না। অবিললম্বে এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরি করা হোক। প্রয়োজনে নিজের বাড়ি ছেড়ে দেওয়ার কথাও বলতে শোনা যায়।

Take a Poll

শুধু তাই নয়, পুরো ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান গ্রামের মানুষজন। মহিলা কমিশনের প্রতিনিধিরা জানিয়েছেন, পুরো বিষয়টি তাঁরা দেখছেন। সেই মতো রিপোর্ট দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশের মানুষ আক্রান্তের পাশে আছে বলেও এদিন জানান কমিশনের প্রতিনিধিরা। একই সঙ্গে অমিত শাহ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেও মন্তব্য করেন।

NCW at Murshidabad: সামশেরগঞ্জে জাফরাবাদে বিক্ষোভ!

নতুন করে ফের উত্তপ্ত সামসেরগঞ্জের জাফরাবাদ। আজ শনিবার সামশেরগঞ্জ যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই মতো গোটা এলাকা একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এর মধ্যেই এদিন সকাল থেকে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করার দাবিতে বিক্ষোভে উত্তাল এলাকা ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+