Murshidabad: মুর্শিদাবাদে ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে মালদহে আশ্রয় বাসিন্দাদের! ভিডিওতে ‘দুর্দশা’ তুলে ধরল বিজেপি

Murshidabad: অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে জেলার নানা প্রান্তে। মারা গিয়েছেন ৩ জন। গুলিবিদ্ধ ৩ জন। পরিস্থিতি বাগে আনতে আদালতের নির্দেশে জেলায় পোঁছেছে কেন্দ্রীয় বাহিনী। যদিও প্রশাসনে আস্থা হারিয়েছেন আমজনতা। ভিটে মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবার নদী পথে মালদহে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর।

মালদহ জেলার কালিয়াচকের পল্লার পুর গ্রামে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অশান্ত ধুলিয়ানের অসংখ্য মানুষ। প্রায় শতাধিক মানুষ আতঙ্কে ভিটেমাটি ছেড়ে এসেছেন বলে জানা গিয়েছে। রাতেই জলপথে মালদহে এসেছিলেন তাঁরা। স্ত্রী-পুরুষ নির্বিশেষে কোলের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন তারা। দুর্গতদের দাবি, থানার উপর ভরসা নেই, এলাকায় বিএসএ ক্যাম্প চাই।

Mursidabad

দুর্গতদের ভিডিও পোস্ট করে শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। পোস্টে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লেখেন, "শ্যামাপ্রসাদ মুখার্জির গড়া হিন্দু হোমল্যান্ডে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিণতি দেখুন! মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজভূমে পরবাসী হয়ে জীবনধারণ করতে বাধ্য।"

সুকান্তর দাবি, মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে মালদহের পারালাল হাইস্কুল প্রাঙ্গণে আশ্রয় নিতে হয়েছে। এমনকী, তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরাই নাকি এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ সুকান্তর। সুকান্তর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নদী পাড় হয়ে ভুখা পেটেই মালদহে চলে আসছেন নিপীড়িতরা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা।

Take a Poll

সুকান্তর পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ থেকে মালদহের বৈষ্ণবননগরে নৌকো পার করে আশ্রয় নিতে আসছেন শয়ে শয়ে জনতা। পুলিশের সামনেই অত্যাচার চলেছে বলে সেখানে অভিযোগ করেন দুর্গতরা। নারী শিশুরাও রয়েছেন তাদের মধ্যে।

পোস্টে মালব্য লেখেন, মুর্শিদাবাদের শান্তিপূর্ণ এলাকা এখন রক্তক্ষয়ী সংঘর্ষস্থলে পরিণত হয়েছে। পাতে আরও একটি পোস্টে মালব্য অভিযোগ করেন, ধুলিয়ানের ১০ নম্বর ওয়ার্ডে ও ৫ নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া এলাকায় কালী মন্দির ভাঙা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+