মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ, ২৭ অগাস্ট :মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। [মুর্শিদাবাদে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ২, অসুস্থ অনেকে]

এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য একটি বিশেষ প্রতিনিধি দল নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী জানান, গোটা পরিস্থিতির উপরে তাঁর নজর রয়েছে। এদিনের ঘটনা কি নিছকই দুর্ঘটনা ছিল না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত শেষ হওয়ার পরেই জানা যাবে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যাদের মধ্যে ১জন জন নার্স, একটি শিশু এবং এক রোগীর পরিবারের আত্মীয়ের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী এদিন ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পরে তারা আগুন নিয়ন্ত্রমে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+