জল নিয়ে বচসার জেরে খুন লিলুয়ায়

জল নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক যুবককে।

জল নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক যুবককে। মৃতের নাম চন্দন সিং। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া এলাকায়। হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার ( উত্তর) অমিত সিং রাঠোর জানিয়েছেন, এই খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুব তাড়াতাড়ি ধরা হবে।

জল নিয়ে বচসার জেরে খুন লিলুয়ায়

জানা গিয়েছে যে দিন কয়েক আগে লিলুয়া রেল কলোনি এলাকায় চন্দনের সাথে বচসা বাধে এলাকার কয়েকজন যুবকের। তার জেরেই এই খুন।

ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকজন। সেই সময় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চন্দন। রাস্তায় জমে থাকা জল ওই যুবকদের গায়ে লাগে। তারা অভিযোগ করে যে চন্দন ইচ্ছা করে জল ছিটিয়ে দেয়। এ নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। তাকে হুমকি দেয়া হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন ঐই এই বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়ার জন্য ডাকা হয় চন্দন কে। সেখানে তাকে খুন করা হয়েছে । পুরানো কোনো শত্রুতার জেরে এই খুন কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+