যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দির, হইচই মেদিনীপুরে
বিচারাধীন বন্দি মেদিনীপুর সংশোধনাগারে নিজের যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করল।
খুন ও বধূ নির্যাতনের অভিযোগে বিচারাধীন বন্দি মেদিনীপুর সংশোধনাগারে নিজের যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করল। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মেদিনীপুরের সংশোধনাগারে লক আপের মধ্যেই রাতে ধারাল কোনও অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে মুকুন্দ দলুই। তার বাড়ি চন্দ্রকোণায়। সেই ঘটনা জানাজানির পর জেলে হইচই পড়ে যায়।
মধ্যরাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে কলকাতায় এনে ভর্তি করা হয়েছে।
জেল সূত্রে খবর, ধারাল কোনও অস্ত্র রান্নাঘর থেকে এনে নিজেকে আঘাত করেছেন মুকুন্দ। রান্নাঘরে ব্যবহৃত ধারাল কিছু দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। পাশাপাশি বন্দিদের হাতে কীভাবে অস্ত্র থেকে মাদক চলে আসছে তা নিয়েও প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications