উত্তরপ্রদেশে খুনে অভিযুক্তকে রায়গঞ্জ থেকে গ্রেফতার

উত্তরপ্রদেশে খুনে অভিযুক্তকে রায়গঞ্জ থেকে গ্রেফতার

উত্তরপ্রদেশের নওদায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সেখানে টাকা নিয়ে বচসা হয়। এরপরেই এক যুবককে খুন করে। খুন করার অপরাধে রায়গঞ্জের ভাটোল এলাকা থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ মহিবুল। ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ ও উত্তরপ্রদেশের নওদার পুলিশ। ধৃত মহিবুলকে শুক্রবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত মহিবুলকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য নওদা পুলিশ রায়গঞ্জ আদালতের কাছে আবেদন করে।

উত্তরপ্রদেশে খুনে অভিযুক্তকে রায়গঞ্জ থেকে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নওদার কাছে দাদরি এলাকায় ভিনরাজ্যের এক যুবক শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ভাতুন গ্রাম পঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মহিবুল ও তার ভাই। সেখানে ওই এলাকার রহমান নামে এক যুবকের সাথে টাকা নিয়ে মহম্মদ মহিবুলের সাথে বিবাদ চলছিল।

অভিযোগ, গত ৩১/০৫/১৮ তারীখে মহিবুল রহমানকে গলায় ও পেটে ছুড়ি মেরে খুন করে পালিয়ে যায়। মহিবুলের ঠিকানা খুঁজে পায় নওদা পুলিশ জানতে পাড়ার পর অভিযুক্ত মহিবুলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পূর্ব বসতপুরে। সেইমতো নওদা পুলিশ রায়গঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে। কিন্তু অধরাই থেকে যায় মহিবুল।

গত দুদিন আগে অন্য একটি অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে ভাটোলের পূর্ব বসতপুর এলাকা থেকে মহিবুলকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। এরপর রায়গঞ্জ থানার পুলিশ খবর দেয় উত্তরপ্রদেশের নওদা থানার পুলিশকে। শুক্রবার সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নওদা পুলিশের একটি দল। এদিকে শুক্রবার ধৃত মহম্মদ মহিবুলকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর আদালতের মাধ্যমে ধৃত মহিবুলকে উত্তরপ্রদেশের নওদায় ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে নওদা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+